বড়োল্যান্ড বিশ্ব বিদ্যালয়ের নামের সঙ্গে উপেন্দ্র নাথ ব্রহ্মের নাম সংযুক্ত করনের দাবি

< 1 - মিনিট |

এটি হবে বডোফা উপেন্দ্র নাথ ব্রহ্মের প্রতি শ্রদ্ধা নিবেদন

প্রকৃতি নিউজ কনসার্ন

শিলচর – কোকরাঝাড়ের বড়োল্যান্ড বিশ্ব বিদ্যালয়ের নাম বদল করে বডোফা উপেন্দ্র নাথ ব্ৰহ্ম বিশ্ব বিদ্যালয়ে নামকরন করার দাবি জানিয়েছে উত্তর পূর্বাঞ্চল ভিত্তিক সামাজিক সংগঠন ডঃ শ্যামা প্রসাদ মুখার্জি মেমোরিয়াল স্বার্থ সুরক্ষা পরিষদ। রাজ্যের মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা ও বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারীর কাছে ইমেইল পাঠিয়ে পরিষদের সভাপতি বিশিষ্ট সাংবাদিক হারাণ দে এই দাবি জানান। তিনি এতে বলেন যে আসাম সরকার উপেন্দ্র নাথ ব্রহ্মের জন্ম দিবস কে ছাত্র দিবস হিসেবে পালন করার যে ঘোষণা দিয়েছেন -তা সত্যিই প্রশংসনীয়। তবে বড়োল্যান্ড বিশ্ব বিদ্যালয়ের নাম বড়োল্যান্ড উপেন্দ্র নাথ ব্রহ্ম বিশ্ব বিদ্যালয় নামে নামকরণ করলে এটি বডোফার প্রতি আরেক টি শ্রদ্ধা নিবেদন হবে বলে হারাণ বাবু উল্লেখ করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *