বরাক উপত্যকার তিন জেলাকে নিয়ে পৃথক রাজ্য গঠন

< 1 - মিনিট |

এই দাবি র প্রতি শ্যামা প্রসাদ মুখার্জি পরিষদের সমর্থন

প্রকৃতি নিউজ কনসার্ন

শিলচর : সরকারের পক্ষ থেকে বরাক উপত্যকা কে মূল থেকেই বঞ্চনা করা হচ্ছে। অনেকেই জানেন যে শিলচর মেডিকেল কলেজ ও গৌহাটি মেডিকেল কলেজের মঞ্জুরি এক সঙ্গে হওয়া সত্বেও শিলচর মেডিকেল কলেজ দেরীতে কাজ শুরু করে।
বরাক উপত্যকা কে বিভিন্ন ক্ষেত্রে এখনও বঞ্চনা করা হচ্ছে এবং এর তালিকা হবে দীর্ঘ।

আর বিভিন্ন ক্ষেত্রে ভাষা আগ্রাসন তো রয়েছেই। বরাক উপত্যকা কে বঞ্চনার নবতম সংযোজন হল বরাকের বিধান সভার আসন সংখ্যা কমিয়ে দেবার প্রস্তাব। বরাকের বঞ্চনায় বীতশ্রদ্ধ হয়ে পরিতোষ পাল চৌধুরী বহুবছর আগে থেকেই ইউনিয়ন টেরিটরি ডিমানড কমিটি গঠন করে পৃথক বরাকের জন্য আন্দোলন করে আসছিলেন কিন্তু দুবছর আগে তাঁর মৃত্যুর পর এই দাবি স্তিমিত হয়ে যায়।

এসকল বিষয়ের পরিপ্রেক্ষিতে সামাজিক সংগঠন ড শ্যামা প্রসাদ মুখার্জি মেমোরিয়াল স্বার্থ সুরক্ষা পরিষদ গভীর উদ্বেগ প্রকাশ করেছে।বরিষ্ঠ সাংবাদিক ও পরিষদের সভাপতি হারাণ দে এই মর্মে এক বিবৃতিতে বরাক উপত্যকার তিন জেলাকে নিয়ে একটি পৃথক রাজ্য গঠনের দাবি জানিয়েছেন। তিনি বলেন যে বঞ্চনার হাত থেকে বাঁচতে হলে এখন বরাক উপত্যকা কে পৃথক রাজ্যে গঠন করা ছাড়া গত্যন্তর নাই।

হারাণ বাবু বলেন যে বরাক উপত্যকার তিন জেলাকে নিয়ে লাডাকের ধাঁচে একটি কেন্দ্র শাসিত রাজ্য গঠনের জন্য পরিষদের পক্ষ থেকে গত বছরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে একটি স্মারক লিপি পেশ করা হয়েছিল।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *