শিলচরে ‘চলো যাই, ধামাইলে পা মেলাই’ শীর্ষক বর্ণাঢ্য লোকসাংস্কৃতিক উৎসব
অজিত দাস
শিলচর : সম্মিলিত লোকমঞ্চ, শিলচর-এর উদ্যোগে “চলো যাই, ধামাইলে পা মেলাই” শীর্ষক এক বর্ণাঢ্য লোকসাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ।বরাক উপত্যকার লোকসংস্কৃতিকে লালন ও সংরক্ষণের মহৎ লক্ষ্যকে সামনে রেখে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর অঙ্গ হিসেবে অনুষ্ঠিত হয় বরাক উপত্যকা ভিত্তিক ধামাইল নৃত্য প্রতিযোগিতা এবং ধামাইলকন্যা প্রতিযোগিতা।
শিলচর শিশু উদ্যানে ২৭ ও ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত এই দু’দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবে বরাক উপত্যকার বিভিন্ন প্রান্ত থেকে আগত শিল্পীরা অংশগ্রহণ করেন। তাঁদের পরিবেশিত ধামাইল নৃত্যের ছন্দে ছন্দে ফুটে ওঠে লোকঐতিহ্য, আবেগ ও সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধন।
অনুষ্ঠানটি দর্শক ও সংস্কৃতিপ্রেমী মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং বরাক উপত্যকার লোকসংস্কৃতি সংরক্ষণে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
Promotional | North East Integration Rally



