বরাক মনিপুর:ক্যাটালিস্ট টু এক্ট ইস্ট পলিসি, কাল গুরুত্বপূর্ণ আলোচনা সভা

< 1 - মিনিট |

উপত্যকা সার্বিক উন্নয়নের স্বার্থে এই অনুষ্ঠানে অংশ নিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন বিশ্বদীপ গুপ্ত

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর: নতুন আর্থিক দিশায় অগ্রগতির লক্ষ্যে শিলচরে একটি আলোচনা সভার আয়োজন করছে কেআরসি ফাউন্ডেশন। বরাক মনিপুর:ক্যাটালিস্ট টু এক্ট ইস্ট পলিসি অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া”শীর্ষক এই আলোচনায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন ইমফলের বাবিনা গ্রুপ অফ কোম্পানিজের চেয়ারম্যান ডা: টি এইচ ধাবালি সিং।

কাছাড় জেলা পরিষদের কনফারেন্স হলে রবিবার বিকাল ৪ টায় আলোচনা সভাটি অনুষ্ঠিত হবে। বরাক উপত্যকা ও মনিপুরের অগ্রগতির বিরাট সম্ভাবনা রয়েছে সরকারি নতুন নীতিতে। তাই এই দুই অঞ্চলের সহযোগিতার অত্যন্ত প্রয়োজন রয়েছে। এই উপলব্ধিকে সামনে রেখে এই সংস্থা কাজ করছে বলে জানালেন সংস্থার ম্যানেজিং ট্রাস্টি বিশ্বদীপ গুপ্ত। এছাড়া বক্তব্য রাখবেন স্বর্ণালী চৌধুরী হারান দে। উপত্যকা সার্বিক উন্নয়নের স্বার্থে এই অনুষ্ঠানে অংশ নিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন বিশ্বদীপ গুপ্ত।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *