বর্ষার আগে শিলচরের খাল পরিদর্শনে মন্ত্রী কৌশিক রায়, গাফিলতিতে ঠিকাদারকে কড়া ভর্ৎসনা

< 1 - মিনিট |

জলাবদ্ধতা মুক্ত শিলচর গড়ার লক্ষ্যে খাল সংস্কার প্রকল্পে জোর, দ্রুত কাজ শেষের নির্দেশ

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর : বর্ষাকালে শিলচর শহরে জলাবদ্ধতার সমস্যা যাতে দেখা না দেয়, সেই লক্ষ্য নিয়ে শুক্রবার নির্মাণাধীন সিঙ্গিরখাল, রাঙ্গিরখাল, লংগাইখাল-সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ খাল পরিদর্শন করেন রাজ্যের মন্ত্রী কৌশিক রায়। তাঁর সঙ্গে ছিলেন আবাসন ও নগর বিষয়ক বিভাগের কমিশনার ও সচিব কবিতা পদ্মনাভন, প্রাক্তন বিধায়ক দীপায়ন চক্রবর্তী, শিলচর পৌরসভার কর্মকর্তারা এবং প্রশাসনের ঊর্ধ্বতন আধিকারিকরা।

পরিদর্শনের সময় মন্ত্রী খালগুলির চলমান কাজের অগ্রগতি খতিয়ে দেখেন। কাজের ধীরগতি ও অনিয়ম লক্ষ্য করে তিনি সংশ্লিষ্ট ঠিকাদারকে সংবাদমাধ্যমের সামনেই তীব্র ভর্ৎসনা করেন। পাশাপাশি নির্ধারিত সময়সীমার মধ্যে গুণগত মান বজায় রেখে কাজ সম্পন্ন করার জন্য ঠিকাদার ও সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের কঠোর নির্দেশ দেন। তিনি স্পষ্টভাবে জানান, জলনিকাশী ব্যবস্থার উন্নয়নে কোনও ধরনের অবহেলা বা বিলম্ব সরকার মেনে নেবে না।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news