এতে সমাজের উন্নয়নে সংবাদ পত্রের ভূমিকা নিয়ে আলোচনা
প্রকৃতি নিউজ কনসার্ন
শিলচর : সোমবার শিলচরের রংপুরে যুগশঙখ কার্যালয়ে পত্রিকাটির প্রতিষ্ঠাতা বার্তা ভগীরথ বৈদ্য নাথ নাথের প্রয়ান দিবস উপলক্ষ্যে এক সভার আয়োজন করা হয়। এতে বিভিন্ন বক্তা প্রয়াত নাথের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। বক্তাদের মধ্যে ছিলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তি, প্রাক্তন ছাত্র নেতা প্রদীপ দত্ত রায় ,সংবাদ সংস্থা পিএনসি র চেয়ারম্যান হারাণ দে, জেলা ক্রীড়া সংস্থার সভাপতি বাবুল হোড়, শিলচর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শংকর দে , আমরা বাঙালি দলের সচিব সাধন পুরকায়স্থ, আরতি দাশ, নবেনদু বড়ূভূইয়া সুব্রত ভট্টাচার্য রমাপদ ভট্টাচার্য ও যুগশঙখের সঞ্চালক গৌরব নাথ ।,
অনুষ্ঠানে পৌরোহিত্য করেন কবি সাংবাদিক অতীন দাশ । অনুষ্ঠান শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন যুগশঙখের সম্পাদক ড হিমাশীস ভট্টাচার্য। অনুষ্ঠানটির পরিচালনা করেন নীলাক্ষ চৌধুরী। । অনুষ্ঠানের শুরুতে বিশিষ্ট ব্যক্তিবর্গ বৈদ্য নাথ নাথের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন এনায়তী দত্ত।


