বিপিন চন্দ্র পাল রাসবিহারী বসু আশুতোষ মুখোপাধ্যায় ও রাজা রামমোহন রায়ের স্মরনে সভার আয়োজন

< 1 - মিনিট |

বরাক উপত্যকা ভাষা মাতৃভাষা সুরক্ষা সমিতির উদ্যোগে আয়োজিত এই সভায় চার মনিষীর জীবনী ও আদর্শ নিয়ে আলোচনা

প্রকৃতি নিউজ কনসার্ন

শিলচর : বরাক উপত্যকা মাতৃভাষা সুরক্ষা সমিতির উদ্যোগে শনিবার শিলচরের অম্বিকাপট্টিতে বাগ্মীবর বিপিন চন্দ্র পাল বিপ্লবী রাসবিহারী বসু,রাজা রামমোহন রায় ও স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের স্মরনে একটি সভার আয়োজন করা হয়। সুরক্ষা সমিতির সভাপতি সুনীল রায়ের পৌরোহিত্যে এই সভায় প্রধান অতিথি হিসেবে বিশিষ্ট সাংবাদিক হারাণ দে ও নীহার রঞ্জন পাল বক্তব্য রাখেন।

এছাড়া এতে ডা শিশির কুমার বিশ্বাস,জয়ন্তী দত্ত ,স্মৃতি দাস ,মঞ্জুশ্রী দত্ত ও সমিতির সাধারণ সম্পাদক অভিজিত চক্রবর্তি ভাষন দেন। বক্তা গন এই চার মনিষীর জীবন ও আদর্শ সম্পর্কে আলোচনা করেন। অনুষ্ঠানে সমিতির সদস্য গন কয়েকটি সঙ্গীত পরিবেশন করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *