সকল শিক্ষক শিক্ষিকাদের উপস্থিত থেকে আন্দোলনকে সফল করে তোলার আবেদন
অজিত দাস
শিলচর : বিভিন্ন সমস্যা ও দাবিদাবা নিয়ে আগামী ১৫ই সেপ্টেম্বর আন্দোলনের ডাক দিয়েছে সদৌ অসম প্রাথমিক টেট উত্তীর্ণ শিক্ষক সমাজ।দীর্ঘ ১৩ বছর ধরে মনেপ্রাণে কাজ করে আসলেও সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন সদৌ অসম প্রাথমিক টেট উত্তীর্ণ শিক্ষক সমাজ। নিজের অধিকার ও বিভিন্ন সমস্যা সহ দাবিদাবা নিয়ে সরকার সহ বিভাগীয় কর্তৃপক্ষকে অনেকবার স্মারকলিপি প্রদান করে তাঁদের সমস্যা সমাধানের আবেদন জানালেও, বিন্দু মাত্র হেলদোল নেই বিভাগীয় কর্তৃপক্ষের।
ফলে আজ শিক্ষকদের পিঠ দেয়ালে এসে ঠেকেছে।বৃহস্পতিবার সদৌ অসম প্রাথমিক টেট উত্তীর্ণ শিক্ষক সমাজ কাজাড় জেলা কমিটির সদস্যরা ঐক্যবদ্ধ হয়ে জেলা মিশন সমন্বয় আধিকারিকের সঙ্গে সাক্ষাৎ করে একটি স্মারকলিপি তুলে দেন।পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তাঁরা তাঁদের বিভিন্ন সমস্যা ও দাবিদাবার কথা তুলে ধরে কেন্দ্রীয় কমিটির তরফে আগামী ১৫সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া গণতান্ত্রিক আন্দোলনের সরকারের উপর চাপ সৃষ্টি করতে সকল শিক্ষক শিক্ষিকাদের উপস্থিত থেকে আন্দোলনকে সফল করে তোলার আবেদন জানিয়েছেন।
Promotional | North East Integration Rally


