ভাঙ্গারপারের হারাং সেতুর মতই যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে বাবুরবাজারের হারাং সেতু

< 1 - মিনিট |

উদ্বিগ্ন স্থানীয় বাসিন্দারা

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর : শিলচর-জয়ন্তিয়া সড়কে অবস্থিত বাবুরবাজারের হারাং সেতুটি এখন চরম ঝুঁকিপূর্ণ অবস্থায়। সেতুটির উপর দিয়ে প্রতিদিন শতাধিক ওভারলোডেড পণ্যবাহী লরি চলাচল করছে, যার ফলে যেকোনো সময় এই গুরুত্বপূর্ণ সেতুটি ভেঙে পড়ার আশঙ্কা করছেন এলাকাবাসীরা।

উল্লেখযোগ্য যে, এর আগেই ওভারলোডেড লরির চাপে ভেঙে পড়েছে কাটিগড়ার গ্যামন সেতু ও ভাঙ্গারপারের হারাং সেতু। ফলে গুয়াহাটির সাথে বরাক উপত্যকা সহ ত্রিপুরা, মিজোরাম এবং মণিপুর রাজ্যের সংযোগ রক্ষা করতে এখন একমাত্র বিকল্প পথ হিসেবে ব্যবহৃত হচ্ছে শিলচর-জয়ন্তিয়া সড়ক। এই সড়কের উপরই অবস্থিত বাবুরবাজারের দুর্বল হারাং সেতুটি।

স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে সেতুর উপর ৪০ টন পর্যন্ত ওজন বহনের অনুমতি থাকলেও বাস্তবে প্রতিদিন ১৪ থেকে ১৬ চাকার বিশাল ওভারলোডেড লরি এই সেতু ব্যবহার করছে। এতে সেতুর কাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা।

এলাকাবাসীরা আশঙ্কা প্রকাশ করে জানিয়েছেন, যদি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সেতুটিও ভেঙে পড়ে, তাহলে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়বে। এই পরিস্থিতিতে এলাকাবাসীরা আসামের মুখ্যমন্ত্রী এবং কাছাড়ের জেলা শাসকের হস্তক্ষেপ কামনা করেছেন। পাশাপাশি ওভারলোডেড লরির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Promotional | Subscribe KRC TIMES e-copy

KRC TIMES-Subscription

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news