ভাষা শহিদদের স্মরণে শিলচরে তিনদিনব্যাপী কর্মসূচি

< 1 - মিনিট |

শহিদ স্টেশন আন্দোলনের ২১ বছর পূর্তি উদযাপন

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর | শিলচরে অমর উনিশের ৬৫ বছর পূর্তি এবং ‘ভাষা শহিদ স্টেশন, শিলচর’ আন্দোলনের ২১ বছর পূর্তি উপলক্ষে তিনদিনব্যাপী শহিদ স্মরণ অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে ভাষা শহিদ স্টেশন শহিদ স্মরণ সমিতি। এই উপলক্ষে আগামী ১০ মে রবিবার বিকেল ৪টা ৩০ মিনিটে শিলচর-৩ এলাকার ভাষা শহিদ স্টেশন শহিদ স্মরণ সমিতির কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।

সমিতির সাধারণ সম্পাদক রাজীব কর জানান, প্রতি বছরের মতো এবারও ১৮ মে থেকে ২০ মে পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে। অনুষ্ঠানের মাধ্যমে ভাষা আন্দোলনের ইতিহাস ও আত্মত্যাগের স্মৃতিকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে।

সাংবাদিক সম্মেলনে জেলার সংবাদমাধ্যম প্রতিনিধিদের উপস্থিত থেকে কর্মসূচিকে সফল করে তোলার আহ্বান জানান আয়োজকরা। সমিতির পক্ষ থেকে জানানো হয়, ভাষা শহিদদের স্মৃতিকে চিরজাগরুক রাখতে এবং বরাক উপত্যকার ভাষা আন্দোলনের ঐতিহ্যকে সংরক্ষণ করতেই এই আয়োজন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news