মহাসড়কের নারিমবাংলো থেকে জাটিঙা হয়ে হারাঙাজাও পর্যন্ত ৪৯ কিমি চার লেন বিশিষ্ট পথের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে

< 1 - মিনিট |

বর্তমানে ব্রীজ / কালভার্ট ও সড়কের রক্ষনাবেক্ষন সহ বিভিন্ন স্থানে প্রতিরোধ মূলক কাজে হাত দেওয়া হয়েছে

প্রকৃতি নিউজ কনসার্ন

শিলচর : মহাসড়কের নারিমবাংলো থেকে জাটিঙা হয়ে হারাঙাজাও পর্যন্ত ৪৯ কিমি চার লেন বিশিষ্ট পথের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। বর্তমানে ব্রীজ/কালভার্ট ও সড়কের রক্ষনাবেক্ষন সহ বিভিন্ন স্থানে প্রতিরোধ মূলক কাজে হাত দেওয়া হয়েছে।

প্রবীণ সাংবাদিক ও সোসিয়াল এক্টিভিস্ট হারাণ দে সাংবাদিক দের শুক্রবার এ তথ্য জানিয়ে বলেন যে আগামী তিন বছরের মধ্যে কাজ সম্পূর্ণ করার শর্তে ইতিমধ্যেই একটি ঠিকাদার সংস্থা কে ১৬০০ কোটি টাকার এই কাজের বরাত দেওয়া হয়েছে। হারাণ বাবু বলেন যে ড শ্যামা প্রসাদ মুখার্জি মেমোরিয়াল স্বার্থ সুরক্ষা পরিষদ মহাসড়কের নির্মাণ কাজ সম্পূর্ণ না হওয়া তে উদ্বেগ প্রকাশ করে সড়ক পরিবহন ও হাইওয়ে মন্ত্রী নীতিন গাডকারীকে যে চিঠি দিয়েছিল এর উত্তরে ন্যাশনাল হাইওয়ে অথরিটি র পক্ষ থেকে পরিষদ কে এতথ্য জানানো হয়।

পরিষদ কে আরও জানানো হয় যে মহাসড়কের নারিমবাংলো থেকে জাটিঙা হয়ে হারাঙাজাও পর্যন্ত সড়কের কাজ ২০১১-১২ সালে শুরু করা হয়েছিল। কিন্তু ভৌগলিক অবস্থান সহ নানা প্রতিকূলতার জন্য এই কাজ সম্পূর্ণ করা সম্ভব হয়নি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *