শিলচরে রেলওয়ের ডিভিশন অফিস স্থাপন না করা রেলের দ্বারা বরাক উপত্যকাকে বঞ্চনা করার একটি প্রকৃষ্ট উদাহরণ
প্রকৃতি নিউজ কনসার্ন
শিলচর – রেল বিভাগ বরাক উপত্যকাকে বিশেষ করে কাছাড় জেলাকে ব্রাত্য করে রেখেছে। শিলচরে রেলওয়ের ডিভিশন অফিস স্থাপন না করা রেলের দ্বারা বরাক উপত্যকাকে বঞ্চনা করার একটি প্রকৃষ্ট উদাহরণ। এই অভিযোগ শিলচরের কয়েক জন গন্য মান্য নাগরিকের । নাম প্রকাশে অনিচ্ছুক এই ব্যাক্তি বর্গ জানান যে তদানিন্তন রেল মন্ত্রী মল্লিকারজুন খা্রগের রাজ্য সভায় ঘোষণা সত্ত্বেও শিলচরে নতুন ডিভিশনের সিদ্ধান্ত এ পর্যন্ত কার্যকর করা হলো না ।

ডিরুগড় পর্যন্ত রাজধানী এক্সপ্রেস ট্রেন চলছে -অথচ রাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর শিলচর কে রাজধানী এক্সপ্রেসে র দ্বারা সংযুক্ত করার দাবিও হিম ঘরে। এ ব্যাপারে মনিপুরের তদানিন্তন রাজ্যপাল নেজমা আকবর আলী হেপতোল্লার প্রস্তাবও নাকচ করা হলো । হেপতোল্লা রেল মন্ত্রী পীযূষ গোয়েল কে লিখেছিলেন যে ইম্ফলের জন্য নির্ধারিত রাজধানী এক্সপ্রেস ট্রেন টি বর্তমানে শিলচর পর্যন্ত চালু করা হোক এবং ইম্ফল পর্যন্ত লাইন নির্মাণ সম্পূর্ণ হয়ে গেলে এটি কে তখন ইম্ফল পর্যন্ত সম্প্রসারিত করা যাবে ।
এছাড়া আগরতলার ডেমো ট্রেন ও গুয়াহাটির ভিষটাডোম শিলচর পর্যন্ত সম্প্রসারন করার দাবি জানিয়ে আসছিল উত্তর পূর্ব ভিত্তিক সামাজিক সংগঠন ডঃ শ্যামা প্রসাদ মুখার্জি মেমোরিয়াল স্বার্থ সুরক্ষা পরিষদ । কিন্তু রেল বিভাগ আগরতলার ডেমো করিমগঞ্জ পর্যন্ত এবং গুয়াহাটির ভিষটাডোম বদরপুর পর্যন্ত সম্প্রসারন করলেও শিলচরকে ব্রাত্য রেখেছে।


