শিলঙে ইগনোর ৩৬তম সমাবর্তন অনুষ্ঠিত

< 1 - মিনিট |

সমাবর্তন ভাষন দেন মেঘালয়ের রাজ্য পাল ফাগু চৌহান

প্রকৃতি নিউজ কনসার্ন

শিলং -সোমবার শিলঙে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি (ইগনোর) র ৩৬ তম সমাবর্তন উৎসব অনুষ্ঠিত হয়। ইগনোর নেহুর ক্যাম্পাসে আয়োজিত সমাবর্তন উৎসবে মেঘালয়ের রাজ্য পাল ফাগু চৌহান সমাবর্তন ভাষন দেন এবং প্রশংসা পত্র বিতরণ করেন। উল্লেখ্য যে দেশের বিভিন্ন স্থানে থাকা ৩৩ টি ইগনো সেন্টারে একসঙ্গে এই সমাবর্তন উৎসব অনুষ্ঠিত হয়। এই ইগনোর অধীনে মোট ৩ লক্ষ ছাত্র ছাত্রী অধ্যয়ন চালিয়ে যাচ্ছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *