এই ভবনটিতে এখন বৃষ্টির জল পড়ে – ফলে নথিপত্র নষ্ট হতে চলেছে
প্রকৃতি নিউজ কনসার্ন
শিলচর – তথ্য ও জনসংযোগ বিভাগের বরাক উপত্যকার পর্যায়ে র শিলচরে থাকা কার্যালয়টির ভবন এখন এমন এক অবস্থায় রয়েছে যে এতে কাজ কর্ম করা অসম্ভব হয়ে পড়েছে। এই ভবনটিতে এখন বৃষ্টির জল পড়ে।ফলে নথিপত্র নষ্ট হতে চলেছে। ২০০৭ সালে এই কার্যালয় টি জেলা কার্যালয় থেকে আঞ্চলিক পর্যায়ে উন্নীত হয় বটে কিন্তু এর ভগ্ন দশা এপর্যন্ত অর্থাৎ ১৬ বছরেও কাটে নি। জনসংযোগের মত একটি গুরুত্বপূর্ণ এই বিভাগটি এ অবস্থায় রাখায় বরাক উপত্যকা সাংবাদিক সংস্থার সভাপতি হারাণ দে উদ্বেগ প্রকাশ করেছেন।


