শিলচরে আবারো ভুয়া চিকিৎসক কাছাড় পুলিশের জালে।

< 1 - মিনিট |

পুলিশের জালে ধরা পড়ল কাছাড় জেলার কুখ্যাত ভুয়ো সার্টিফিকেট বাণিজ্যের বড় মাথা শিলচর শহরের মৌসুমী হাসপাতালের স্বত্বাধিকারী ডা: জেপি দাস

অজিত দাস

শিলচর : শিলচরে আবারো ভুয়া চিকিৎসক কাছাড় পুলিশের জালে।কাছাড় জেলায় এখন পর্যন্ত 14 জন ভুয়া চিকিৎসক আটক করলো কাছাড় পুলিশ। অবশেষে পুলিশের জালে ধরা পড়ল কাছাড় জেলার কুখ্যাত ভুয়ো সার্টিফিকেট বাণিজ্যের বড় মাথা শিলচর শহরের মৌসুমী হাসপাতালের স্বত্বাধিকারী ডা: জে পি দাস।

দীর্ঘদিন ধরে নানা অভিযোগে জর্জরিত এই তথাকথিত চিকিৎসকের কৃতকর্ম নিয়ে জনমনে ক্ষোভ চরমে পৌঁছেছিল। অবশেষে পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে পেশ করে, এবং আদালতের অনুমতিতে চার দিনের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে তদন্তকারী দল।

পুলিশের এক উচ্চপদস্থ সূত্রের জানা যায় সাম্প্রতিক সময়ে কাছাড়ে যেসব ভুয়ো চিকিৎসক বা মুন্নাভাই ধরা পড়েছে, তাদের অধিকাংশই ডা:জেপি দাসের কাছ থেকে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে নকল সার্টিফিকেট সংগ্রহ করেছিল।এইসব নথি ব্যবহার করে তারা বছরের পর বছর নিরীহ রোগীদের সঙ্গে প্রতারণা চালিয়ে গেছে। তদন্ত সূত্রে খবর,শহরজুড়ে একাধিক তথাকথিত তমেডিক্যাল ইনস্টিটিউটদও এরিসার্চ সেন্টারদএর নামে ভুয়ো প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছিল,যেখান থেকে তৈরি হচ্ছিল নকল ডিগ্রি, এমবিবিএস ও নার্সিং সার্টিফিকেট অভিযোগ এই গোটা জালিয়াতির মস্তিষ্ক ছিলেন মৌসুমী হাসপাতালের মালিক জে পি দাস।

পুলিশের দাবি,তিনি শুধুমাত্র নকল ডিগ্রি বিক্রিই করেননি, বরং ওইসব মুন্নাভাইদের মাধ্যমে নিজ হাসপাতালেও চিকিৎসা করিয়ে মুনাফা অর্জন করতেন বলে সূত্রে খবর।

Promotional | North East Integration Rally

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news