শিলচর ডিএসএ মাঠে এক বিশাল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন
অজিত দাস
শিলচর : আগামীকাল সংগীত জগতের কিংবদন্তি শিল্পী প্রয়াত জুবিন গার্গের 53 তম জন্মদিন উপলক্ষে শিলচরের ডিএসএ মাঠে অনুষ্ঠিত হতে চলেছে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান—“হাজার কণ্ঠে জুবিন গার্গ”।বিকেল ৪টা থেকে শুরু হবে এই বর্ণাঢ্য অনুষ্ঠান। বরাক উপত্যকার শিল্পী, সাংস্কৃতিক কর্মী এবং সাধারণ মানুষ অংশ নেবেন জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করতে।
আজ শিলচরে অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ “মায়াবিনী” গানের মহড়া। মহড়ায় উপস্থিত ছিলেন ভারতের কণ্ঠখ্যাত গায়ক দেবজিৎ সাহা।এদিন মহড়ার ফাঁকে আয়োজকদের পক্ষ থেকে কেক কেটে দেবজিৎ সাহার জন্মদিনও উদযাপন করা হয়, যা অনুষ্ঠানে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে।এই বৃহৎ সাংস্কৃতিক আয়োজনের দায়িত্ব নিয়েছে Cultural Fraternity of Barak Valley।


