শিলচরে বিশ্ব মৌখিক স্বাস্থ্য দিবস পালন সরকারী ডেন্টাল কলেজ ও হাসপাতালে

< 1 - মিনিট |

মৌখিক স্বাস্থ্য এবং মৌখিক স্বাস্থ্যবিধির গুরুত্ব বুঝিয়ে জনসচেতনতা তৈরী করাই এই দিনটির মূল উদ্দেশ্য

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

২০ মার্চ বিশ্ব মৌখিক স্বাস্থ্য দিবস ঘোষনা করা হয়।মৌখিক স্বাস্থ্য দিবস সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য এই দিবস টির অবতারনা করা হয়েছে।সমগ্ৰ বিশ্বে ৯০ শতাংশ মানুষ মৌখিক সম্পর্কে অবগত নন এবং তারা কোনো না কোনো সময়ে দাঁত অথবা মুখের ছোট -বড় অসুখে ভোগেন।সব থেকে দুঃখের ব্যাপার হলো এই মৌখিক সমস্যাগুলি আমরন মানুষের সঙ্গে থেকে যায় তবুও মানুষ সেই বিষয়গুলি সম্পর্কে সচেতন হয় না।মৌখিক স্বাস্থ্য এবং মৌখিক স্বাস্থ্যবিধির গুরুত্ব বুঝিয়ে জনসচেতনতা তৈরী করাই এই দিনটির মূল উদ্দেশ্য।এই দিনটির দ্বারা জনগনকে মৌখিক স্বাস্থ্য সম্পর্কে বিশেষভাবে সচেতনতার কথা বলা হয়।আমরা যাই খাদ্য গ্ৰহন করি তা মূখগহব্বরের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে।তাই যদি মুখের স্বাস্থ্য ভালো না থাকে তাহলে শরীরেও পুষ্টির ঘাটতি হবে।

উল্লেখ্য,প্রতি বছরের ন্যায় এবছরও শিলচর মেহেরপুর ঘুংঘুর স্থিত সরকারী ডেন্টাল কলেজ ও হাসপাতালের ডিপার্টমেন্ট অফ প্লাবিক হেলথ ডিন্টিসটির উদ্যোগে বিভিন্ন কার্যসূচির মাধ্যমে বিভিন্ন কার্যসূচির মাধ্যমে বিশ্ব মৌখিক স্বাস্থ্য দিবস পালন করা হয়।এদিন উক্ত ডেন্টাল কলেজ চত্বর থেকে এক সচেতনতামূলক পদযাত্রা বের হয় “সুস্থ মুখ সুস্থ শরীর”স্লোগানের সহিত শিলচর মেডিকেল কলেজে ও হাসপাতালের পয়েন্ট থেকে পরিক্রমা করে উক্ত ডেন্টাল কলেজে এসে এই পদযাত্রার সমাপ্তি ঘটে। পরবর্তীতে উক্ত সরকারী ডেন্টাল কলেজ ও হাসপাতালে পরুয়া ছাত্র -ছাত্রীরা বিশ্ব মৌখিক স্বাস্থ্য দিবসের উপর সচেতনতামূলক নাটক পরিবেশন করেন।

বিশ্ব মৌখিক স্বাস্থ্য দিবসে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত শিলচর কেন্দ্রীয় কারাগারের জেইলার সুদীপ ব্যার্ণাজি বক্তব্যে বলেন, মানুষের শরীরিক অন্যান্য অঙ্গের মধ্যে মুখের ও দাঁতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে,মুখের ও দাঁতের যত্ন নেওয়া একান্ত প্রয়োজন।ডাঃ দেবদূত কাকতী বলেন,মুখ ও দাঁতকে সুস্থ রাখার জন্য পান,তামাক,গুটকা,সিগারেট ও বাচ্চাদের জন্য মিষ্টি চকলেট সেবন করা অত্যাধিক জরুরী। সেদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সরকারী ডেন্টাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডাঃমুঞ্জলা দাস,ডাঃ পূরবী দাস,ডাঃ টিউলিপ চক্রবর্তী,ডাঃ অন্বেষা কৌউর সহ আরো অন্যান্যরা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *