ভগবান হনুমান একজন পবিত্র এবং সর্বাধিক শ্রদ্ধেয় হিন্দু ঈশ্বর যার মন্দিরগুলি সাধারণত দেশের প্রতিটি ছোট এবং বড় জায়গায় পাওয়া যায়
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
শিলচর : আজ বৃহস্পতিবার হনুমান জয়ন্তী৷ সনাতনী শাস্ত্রে হনুমানকে বলা হয় পবনপুত্র৷ বিশ্বাস করা হয় এদিন তাঁর পুজো করলে ভক্তদের জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি বর্ষিত হয়৷হনুমান জয়ন্তী ভারত ও নেপালে পালিত একটি হিন্দু উৎসব। এই উৎসবটি ভারত ও নেপালের জনপ্রিয় হিন্দু দেবতা ভগবান হনুমানের জন্ম উপলক্ষে পালিত হয়।
প্রথা স্থানভেদে পরিবর্তিত হতে পারে তবে শক্তি এবং সাহসের দেবতা হনুমানের আশীর্বাদ চাওয়া সবার জন্য একই।ভগবান হনুমান একজন পবিত্র এবং সর্বাধিক শ্রদ্ধেয় হিন্দু ঈশ্বর যার মন্দিরগুলি সাধারণত দেশের প্রতিটি ছোট এবং বড় জায়গায় পাওয়া যায়।

e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here
হনুমান জয়ন্তী একটি উদযাপন উপলক্ষ যখন সমস্ত হিন্দু ভগবান হনুমানের জন্ম উদযাপন করে।অন্যান্য বছরের ন্যায় এবছরও শিলচর তুলাপট্টি স্থিত নরসিং আখড়া হনুমান জয়ন্তী সাড়ম্ভড়ে পালন করা হচ্ছে ,সেই ভক্তদের সকাল থেকে উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়।অন্যদিকে বিশ্বহিন্দু পরিষদের কাছাড় জিলার বজরং দলের কর্মীরা এই বছর পঞ্চারন শিববাড়িতে বিভিন্ন ধর্মীয় কার্যসূচীর মাধ্যমে হনুমান জয়ন্তী পালন করছেন,সেই ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরন করেছেন।
বজরং দলের নগর সংযোজক চিরঞ্জিৎ কুমার সিংহা বলেন,আজ বিশ্ব হিন্দু পরিষদের বজরং দলের ব্যবস্থাপনায় হনুমান জয়ন্তী বা ভগবান রামভক্ত হনুমানের পূজাঞ্চনা করা হয় সবের মঙ্গল কামনার্থে সঙ্গে প্রায় এক হাজার উপস্থিত ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরন করা হয় এবং আগামী কাল বিকেল চারটা থেকে উক্ত মালুগ্ৰাম পঞ্চারন শিববাড়ি থেকে একটি শোভাযাত্রা বের হবে ও সমগ্ৰ শিলচর শহরের প্রধান সড়ক পরিক্রমা করে ন্যাশয়াল হাইওয়ে গিয়ে পৌছাবে। সেদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের বিভাগ সংঘটন মন্ত্রী রথীশ দাস সহ আরো অন্যান্যরা।


