মঙ্গলবার আজিমা বেগম লস্করের স্বর্ণপদক লাভ করাকে কেন্দ্র করে এক সম্বধনার সভার আয়োজন করেন গ্ৰামীবাসী
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
শিলচর : সদ্য আসাম বিশ্ববিদ্যালয়ের থেকে কলা বিভাগের বি.এ অর্ণাসে স্বর্ণপদক অর্জন করেছেন উদারবন্দ সমষ্ঠির অন্তগর্ত গোসাইপুর প্রথম খন্ডের একজন মোটর মেকানিক্সের কন্যা আজিমা বেগম লস্কর। মঙ্গলবার আজিমা বেগম লস্করের স্বর্ণপদক লাভ করাকে কেন্দ্র করে এক সম্বধনার সভার আয়োজন করেন গ্ৰামীবাসী।
সম্বধনা সভায় প্রথমে আজিমা বেগম লস্করকে গলায় উত্তরীয় পড়িয়ে সম্মান জানানো হয় এবং উপস্থিত প্রত্যেকে এই দরিদ্র পরিবার থেকে অতি পরিশ্রমের দ্বারা পড়াশুনা করে স্বর্ণপদক লাভ করা আজিমা বেগম লস্করকে আন্তরিক ধন্যবাদ জানান। সেদিন আজিমা বেগমের মা-বাবা সহ সমাজসেবী নাজিম উদ্দিন চৌধুরী,ইউসুফ আলী বড়ভূইয়া,আজিজুল হক,মখলিসুর রহমান লস্কর, হুসেন আহমেদ লস্কর,সহ আরো বিশিষ্টজনেরা ।


