শিলচর জেলা মহিলা কংগ্রেস শিলচর পৌর কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা নিরুত্তম শর্মা-এর সাথে সাক্ষাৎ

2 - মিনিট |

‘শিলচর কর্পোরেশন’ এলাকার কিছু গুরুত্বপূর্ণ নির্দিষ্ট সমস্যার যথাযথ সমাধানের দাবিতে, এক শক্তিশালী স্মারকলিপি প্রদান

অজিত দাস

শিলচর : শিলচর জেলা মহিলা কংগ্রেস , ‘শিলচর কর্পোরেশন’ এলাকার কিছু গুরুত্বপূর্ণ নির্দিষ্ট সমস্যার যথাযথ সমাধানের দাবিতে, এক শক্তিশালী স্মারকলিপি প্রদান করেছে শিলচর পৌর কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা নিরুত্তম শর্মা-এর সাথে সাক্ষাৎ করে। সভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায়ের নেতৃত্বে , এবং অসম প্রদেশ মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদিকা নবিনা মজুমদারের উপস্থিতিতে , এক প্রতিনিধি দল শিলচর শহরের সাধারণ মানুষের সুবিধার যথাযথ ব্যবস্থাপনার জন্য কিছু নির্দিষ্ট সমস্যা ও এলাকা চিহ্নিত করে বিশেষভাবে নজর দেওয়ার দাবি জানায়।মহিলা কংগ্রেস যে গুরুত্বপূর্ণ সমস্যাগুলি উত্থাপন করেছে, তা হলো —

  • বৃহত্তর মালুগ্রাম এলাকায় পানীয় জলের তীব্র সংকট দেখা দিয়েছে। জল সরবরাহ অনিয়মিত ও অপর্যাপ্ত, কোনো নির্দিষ্ট সময়সূচি নেই, যার ফলে সাধারণ মানুষ মারাত্মক সমস্যার সম্মুখীন হচ্ছেন।
  • নিউ শিলচর এলাকার , বিশেষ করে প্রথম লিঙ্ক রোডের , ড্রেনেজ ব্যবস্থা অত্যন্ত খারাপ অবস্থায় রয়েছে। নিয়মিত নালা পরিস্কার না করা , বর্ষাকালে ওই এলাকায় , একাধিক অস্বাভাবিক বন্যা হোয়ার এক প্রধান কারণ।
  • কর্পোরেশন এলাকার অন্তর্গত বিভিন্ন বাজারে যথাযথ নজরদারি প্রয়োজন, কারণ আশপাশে জমে থাকা আবর্জনা এক অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি করে এবং তা থেকে মারাত্মক রোগ ও স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। পর্যাপ্ত ডাস্টবিন বসানো ও নিয়মিত আবর্জনা অপসারণ এখন সময়ের দাবি।সংশ্লিষ্ট বাজারগুলি হলো — ফাটক বাজার, ন্যাশনাল হাইওয়ে বাজার, ইটখোলা বাজার ও তারাপুর বাজার — বর্তমানে যেগুলিকে অগ্রাধিকার দেওয়া জরুরি।
  • নতুন অন্নপূর্ণা সেতুর উপরের বাতিগুলি কাজ করছে না যার ফলে রাতের বেলায় অন্ধকারে , সেতুর দুই প্রান্তেই , নিয়মিত অসামাজিক কার্যকলাপ চলছে। মাদক সেবন, জুয়া খেলা, মদ্যপান ইত্যাদি আইন প্রয়োগকারী সংস্থার কোনো ভয় ছাড়াই চলছে। তাই, বিশেষ করে মহিলা পথচারীদের নিরাপত্তার জন্য, অবিলম্বে রাস্তার বাতিগুলি সচল করা জরুরি
  • বিবেকানন্দ রোড, বৃহত্তর মালুগ্রাম, ঘোনিয়ালা, রংপুর, নিউ শিলচর এলাকা, কলেজ রোড, চেংকুড়ি রোড, আশ্রম রোড প্রভৃতি কিছু এলাকায় অপরিকল্পিত ও অবৈজ্ঞানিক নিকাশী ব্যবস্থার কারণে জমে থাকা বৃষ্টির জল জনসাধারণকে মারাত্মক ভোগান্তির শিকার করছে। বিশেষ করে শিক্ষার্থীদের জন্য এই সমস্যা কমাতে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
  • শিলচর ওয়াটার ওয়ার্কস রোডের ‘ডামপিং গ্রাউন্ড’ কে অন্য কোনো স্থানে স্তানান্তর করার দাবি জানানো হয়েছে।

প্রতিনিধি দল কর্তৃপক্ষকে অনুরোধ করেছে যেন এই গুরুতর সমস্যাগুলি , সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে , সমাধানের ব্যবস্থা করা হয়, যাতে জনভোগান্তি দূর হয়। পাশাপাশি প্রতিনিধি দল শিলচর শহরের উন্নতি ও অগ্রগতির স্বার্থে কর্পোরেশন কর্তৃপক্ষকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে।

কর্পোরেশন কর্তৃপক্ষও প্রতিনিধি দলকে পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করেছেন। স্মারকলিপির প্রতিলিপি প্রেরণ করা হয়েছে জেলা কমিশনার কাছাড় ; পুলিশ সুপার কাছাড় ; সহকারী মহাব্যবস্থাপক, এপিডিসিএল, বিভাগ-০১, শিলচর ও নির্বাহী বাস্তুকার, পিএইচই বিভাগ-১, শিলচর কে প্রয়োজনীয় তথ্য ও ব্যবস্থা গ্রহণের জন্য।প্রতিনিধি দলের অন্যান্য বিশিষ্ট সদস্যরা ছিলেন — যশোদা সিনহা সাধারণ সম্পাদিকা (প্রশাসন), ঝুমা দাস , পুষ্পাবতী রায় , জোলি রানি দাস ও অন্যান্যরা।

Promotional | Subscribe KRC TIMES e-copy

KRC TIMES-Subscription


Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news