কার্যালয় উদ্বোধন করলেন রাজ্য সভার সাংসদ কনাদ পুরকায়স্থ
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
শিলচর : সোমবার শিলচর পৌরসভা কার্যালয় আনুষ্ঠানিকভাবে পৌর নিগমে উন্নত হয়েছে। এদিন রাজ্য সভার সাংসদ কনাদ পুরকায়স্থ নিগম কার্যালয়ের উদ্বোধন করেন। উল্লেখ্য ২০২২ সালের ২৮নভেম্বর শিলচর পৌরসভাকে পৌর নিগমে উন্নত করার ঘোষণা করেছিল রাজ্য সরকার।এবছর অক্টোবর মাসে শিলচর পৌর নিগমের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
ইতিমধ্যে খসড়া ভোটার তালিকাও প্রকাশ করা হয়েছে। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেসের রাজ্য সভা সাংসদ সুস্মিতা দেব, শিলচরের বিধায়ক দিপায়ণ চক্রবর্তী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সভার সাংসদ কনাদ পুরকায়স্থ জানান,শিলচর বাসীর জন্য আজ এক ঐতিহাসিক মুহূর্ত,শিলচর পৌর নিগম থেকে জনগণ আগামীতে আধুনিক সেবার সুবিধা লাভ করবেন।
১৮৮২ সালে ব্রিটিশ রাজত্বে স্টেশন কমিটি হিসেবে গঠন হয়েছিল।পরে ১৯১৩ সালে কামিনী কুমার চন্দর সভাপতিত্বে পৌরসভায় রূপান্তরিত হয়।২০২২ সালে নিগমে উন্নত করার পরিপ্রেক্ষিতে ২৮টি ওয়ার্ডের পৌর এলাকা বর্তমানে ৪২টি ওয়ার্ডে সম্প্রসারিত করা হয়েছে।

Know More – Apply Here


