শনিবার বালাছড়া থেকে -হারাঙ্গাজাও – হাফলঙ -মাহুর -নিরিমবাংলা পর্যন্ত ৬২ কিলোমিটারের মহাসড়কের নির্মাণ কাজ পরিদর্শন করেন মন্ত্রী কৌশিক রায়
অজিত দাস
শিলচর : শিলচর -সৌরাষ্ট্র মহাসড়কের কাজ আগামী জানুয়ারি মাসের মধ্যেই সম্পন্ন হবে। শনিবার বালাছড়া থেকে -হারাঙ্গাজাও – হাফলঙ -মাহুর -নিরিমবাংলা পর্যন্ত ৬২ কিলোমিটারের মহাসড়কের নির্মাণ কাজ পরিদর্শন করেন মন্ত্রী কৌশিক রায়।
মন্ত্রী কৌশিক রায় বলেন, মহাসড়ক নিয়ে অনিশ্চয়তার অবসান হতে চলেছে। এনএইচআইডিসিএলের অধীনে সূচী কনস্ট্রাকশন ইস্ট-ওয়েস্ট করিডরের বালাছড়া থেকে হারাঙ্গাজাও পর্যন্ত ৩১ কিলোমিটার অংশের কাজ শুরু খুব দ্রুত গতিতে শেষ করেছে। এবং হারাঙ্গাজাও থেকে নিরিম বাংলা পর্যন্ত ৪৯ কিলোমিটার পেকেজের কাজ এন এইচ এ’ অধীনে ডি আর এ ইনফ্রা কনস্ট্রাকশন করছে।
খুব ভালো কাজ করছে এবং দ্রুত কাজ হচ্ছে। আমাদের লক্ষ্য হলো আগামী জানুয়ারি মাসের মধ্যে শেষ করা। এই কাজ শেষ করার জন্য মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মা গুরুত্ব দিয়েছেন। আর বিভাগীয় তরফে বার বার রিভিউ বৈঠক ডেকে কাজের পর্যালোচনা করা হয়েছে। গত সেপ্টেম্বর মাসে রিভিউ বৈঠক হয়েছে।
তিনি বলেন, কিছু স্থানে চার লেনের স্থানে দুই লেন থাকতে পারে। আগামী জানুয়ারি মাসে কাজ শেষ হবে। তিনি জানান,এদিন ৬২ কিলোমিটার সড়কের নির্মাণ কাজ পরিদর্শন করা হয়েছে বলে জানান তিনি।
Promotional | North East Integration Rally



