ধৃত পাচারকারীদেড় নাম সিনু বেগম লস্কর ও শাহরুখ হুসেন লস্কর
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
ড্রাগসের বিরুদ্ধে কাছাড় পুলিশের অভিযান অব্যাহত l শিলচর সোনাবাড়ীঘাট এলাকায় উদ্ধার বৃহৎ পরিমানে ব্রাউন সুগার উদ্ধার করে পুলিশ l সঙ্গে গ্রেফতার করা হয়েছে এক মহিলা ও এক পুরুষ পাচারকারীকে l ধৃত পাচারকারীদেড় নাম সিনু বেগম লস্কর ও শাহরুখ হুসেন লস্কর l
একটি বেগে করে নিয়ে যাওয়ার সময় গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে সোনাবাড়ীঘাট এলাকা থেকে শিলচর সদর পুলিশ আটক করে তাদের l জব্দ করা বেগ থেকে ৩৩টি সাবানের বাক্সে প্রায় ৫০০গ্রামের ও অধিক ব্রাউন সুগার বাজেয়াপ্ত হয় l যার বাজার মূল্য প্রায় ২কোটি টাকা হবে বলে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানান কাছাড়ের পুলিশ সুপার নুমাল মহাত্তা l



