শিলচর শ্মশান ঘাটে থাকা ১১জন শহীদদের স্মৃতিসৌধে পুষ্পাঘ্য নিবেদন করেন ক্লাবের সদস্যরা
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
শিলচর : অন্যান্য বছরের ন্যায় শিলচর অম্বিকাপট্টি স্থিত বেঙ্গলি ফরোয়ার্ড ক্লাবের উদ্যোগে ৬২ তম ১৯ শে মে বাংলাভাষা রক্ষার্থে আত্মবলিদানকারী ১১ জন বাংলাভাষা শহিদদের স্মরনে অম্বিকাপট্টিতে থাকা শহীদ বেদীতে মাল্যদান ও পুষ্পাঘ্য নিবেদন করেন উক্ত ক্লাবের দুইজন উপদেষ্টা তথা লেখক-কবি-সাহিত্যিক নীহার রঞ্জন পাল ও স্বদেশ বিশ্বাস, সভাপতি সুশীল কুমার কর, সহ-সভাপতি সুবীর দেব, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দেব, আইনজীবী সুব্রত ভট্টাচার্য্য, দীপ দেব সহ আরো অন্যান্যরা।
সেদিন ১১ জন বাংলা ভাষার জন্য শহীদদের আত্ম বলিদানকে মনে রাখার জন্য এক রেলির মাধ্যমে শিলচর শ্মশান ঘাটে থাকা ১১জন শহীদদের স্মৃতিসৌধে পুষ্পাঘ্য নিবেদন করেন ক্লাবের সদস্যরা। সেদিন উক্ত ক্লাবের উপদেষ্টা কবি-সাহিত্যিক নীহার রঞ্জন পাল বলেন, বাংলা ভাষার জন্য আত্মবলিদান দেওয়া ১১জন শহিদদের স্মরন করা আমাদের সবাই বাংলা বাংলা ভাষীদের প্রদান কর্তব্য, উনারাই আমাদের মুখের ভাষাকে রক্ষার করার জন্য জীবনদান করেছিলেন, আজকের দিন অতি গুরুত্বপূর্ণ দিন।



