শিলচর লক্ষীপুর দি ইউনাইটেড ইউথ অরগানাইজেশনের শান্তি মিছিল

< 1 - মিনিট |

শান্তি মিছিলে প্রায় দুইশতাধিক পুরুষ মহিলা ও ছাত্রছাত্রীরা হাতে প্লে কার্ড ও মোমবাতি নিয়ে অংশগ্রহণ করেন

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর : মনিপুর রাজ্যে গত ৩ তারিখ থেকে জাতিদাঙ্গায় রাজ্যের বিভিন্ন জেলায় অশান্ত পরিবেশ। এমনকি জাতি দাঙ্গায় বহু নিরহ মানুষের প্রাণহানি হয়েছে। এই হিংসা বন্ধের আহ্বান এবং দাঙ্গায় প্রাণহানি হওয়া ব্যক্তিদের আত্মার সদগতির কামনায়। লক্ষীপুর মহকুমা শ্রীবার জিপির দি ইউনাইটেড ইউথ অরগানাইজেশন ও মাইরা পাবি সংগঠনের উদ্যোগে রবিবার বিকাল পাঁচটায় লক্ষীপুর মহকুমার শ্রীবার জিপির সঙ্গমসম্বী এলাকা থেকে এক শান্তি মিছিল বের করা হয়।

শান্তি মিছিলে প্রায় দুইশতাধিক পুরুষ মহিলা ও ছাত্রছাত্রীরা হাতে প্লে কার্ড ও মোমবাতি নিয়ে অংশগ্রহণ করেন। আসাম মনিপুর ৩৭ নং জাতীয় সড়কের প্রায় ২ কিলোমিটার পথ চলে শ্রীবার জিপির শিবটিলা নামক স্থানের শিব মন্দিরে এসে মিছিলে অংশগ্রহণ করা পুরুষ মহিলারা মনিপুরের দাঙ্গায় প্রাণহারা ব্যক্তিদের আত্মার সদগতি কামনা করে ঈশ্বরের কাছে প্রার্থনা করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *