শিলচর সেন্ট্রাল জেল থেকে পালাল দুই কয়েদি-যাবজ্জীনের সাজাপ্রাপ্ত দুই কয়েদির পালিয়ে যাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য

< 1 - মিনিট |

পলাতক কয়েদি দুজনের নাম হিফজুর রহমান ও দীপ নুনিয়া

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর : এবার শিলচর সেন্ট্রাল জেল থেকে পালিয়ে গেল দুই কয়েদি । দুই কয়েদির পালিয়ে যাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে পুরো জেল চত্ত্বরে । এতো নিরাপত্তা ব্যবস্থার মধ্য থেকে কী ভাবে দুই কয়েদি পালিয়ে গেল, এনিয়ে নানা প্রশ্ন উঠছে । গোটা ঘটনার তদন্তে নেমেছেন পুলিশ সুপার নোমান মাহাতো। জানা গেছে, হিফজুর রহমান ও দীপ মুনিয়া নামের দুই কয়েদি জেলের দশ নম্বর ওয়ার্ডে বন্দী ছিল । তারা দুজনই হত্যাকাণ্ডের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড ভুগছিল । হিফজুর বদরপুর এলাকার একটা হত্যাকাণ্ডে অভিযুক্ত এবং দীপ শিলচর মেহেরপুরের এক হত্যা মামলার আসামি । এই দুই কয়েদির পালিয়ে যাওয়ার ঘটনা সামনে আসতেই সেন্ত্রাল জেল প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়েছে ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *