শিলচর -সৌরাস্ট্র মহাসড়কের বালাছড়া ও লামডিঙের মান্দারদিসায় টোল গেটের মাধ্যমে টোল টেক্স নেওয়ার অভিযোগ উত্থাপিত হওয়াতে বিষয় টি খতিয়ে দেখতে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও হাইওয়ে মন্ত্রনালয় রাজী হয়েছে

< 1 - মিনিট |

ছাড়া বিষয়টি সম্পর্কে এন এইচ আই ভি সি এল কেও নির্দেশ দিয়েছে মন্ত্রনালয়

প্রকৃতি নিউজ কনসার্ন

শিলচর : শিলচর -সৌরাস্ট্র মহাসড়কের বালাছড়া ও লামডিঙের মান্দারদিসায় টোল গেটের মাধ্যমে টোল টেক্স নেওয়ার অভিযোগ উত্থাপিত হওয়াতে বিষয় টি খতিয়ে দেখতে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও হাইওয়ে মন্ত্রনালয় রাজী হয়েছে । এছাড়া বিষয়টি সম্পর্কে এন এইচ আই ভি সি এল কেও নির্দেশ দিয়েছে মন্ত্রনালয়। এ বিষয়ে সামাজিক সংগঠন ডঃ শ্যামা প্রসাদ মুখার্জি মেমোরিয়াল স্বার্থ সুরক্ষা পরিষদের সভাপতি হারাণ দে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও হাইওয়ে মন্ত্রী নীতিন গাডকারীর দৃষ্টি আকর্ষণ করে গত বৃহস্পতিবার একটি ইমেইল পাঠিয়েছিলেন । এতে বলা হয়েছিল যে মহাসড়ক পুরোপুরি চালু হবার আগেই টোল টেক্স আদায় করা ঠিক নয় । উত্তরে মন্ত্রীর সচিব সঙ্কেত ভোনবে আই এ এস এক ইমেইল মারফত পরিষদ সভাপতিকে একথা জানান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *