ভিন্নধর্মী ফেরিওয়ালার লালসার শিকার এক নাবালিকা
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
শ্রীভূমি : শ্রীভূমিতে ফের একবার সংঘটিত হলো জঘন্য ঘটনা। ভিন্নধর্মী ফেরিওয়ালার লালসার শিকার এক নাবালিকা। ঘরে কেউ না থাকার সুযোগকে কাজে লাগিয়ে নাবালিকাকে ধর্ষন করার গুরুত্বর অভিযোগ। স্থানীয় মানুষ ফেরিওয়ালা আফতাব উদ্দিনকে আটক করে পুলিশ সমঝে দিয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে উতপ্ত পরিস্থিতি।
ঘটনার অভিযোগ মতে শ্রীভূমি জেলার রাতাবাড়ি এলাকায় আফতাব উদ্দিন নামের এক ফেরিওয়ালা ঘরে কেউ না থাকায় জল পান করার অজুহাত দেখিয়ে ঘরে ডুকে নাবালিকার সঙ্গে কুকর্ম করার চেষ্টা করলে নাবালিকা মেয়েটি চিৎকার চেঁচামেচি ফেরিওয়ালা আফতাব উদ্দিন নামের ওই যুবক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় মানুষ তাকে আটক করেন।
পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ সেখানে উপস্থিত হয়ে যুবকটিকে আটক করে থানায় নিয়ে যায়। এদিকে বজরং দলের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে দোষীর কঠোর শাস্তির দাবি জানানোর পাশাপাশি এদিন তাঁরা এও বলেন বর্তমানে হিন্দু মহিলারা ঘরেও সুরক্ষিত নয় বলে মন্তব্য করেন তারা।
Promotional | Subscribe KRC TIMES e-copy



