শ্রী শ্রী জয়ঠাকুর সেবা সমিতির সপ্তম বার্ষিক উৎসব উপলক্ষে শিলচরে বর্ণাঢ্য শোভাযাত্রা

< 1 - মিনিট |

সুভাষনগর দুর্গামন্দির প্রাঙ্গণে জয় ঠাকুর সঞ্জীব গুপ্তের প্রদীপ প্রজ্জ্বলন ও পুজোর মধ্য দিয়ে উৎসবের সূচনা করেন এবং ভক্তরা আশীর্বাদ নেন

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শ্রী শ্রী জয়ঠাকুর সেবা সমিতির সপ্তম বার্ষিক উৎসব উপলক্ষে রবিবার ২৬ মার্চ শিলচরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এদিন অনুষ্ঠানের মুখ্য অতিথি সাধক তথা সমাজ সংস্কারক জয় ঠাকুর সঞ্জীব গুপ্তের উপস্থিতিতে বিকেল চারটায় সমিতির কর্মী- সদস্য -সদস্যা সহ ভক্তের উপস্থিতিতে শিলচর শহরে শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রা রাঙ্গিরখাড়ি তারকেশ্বর শিব মন্দির থেকে শুরু হয়ে অম্বিকাপট্টির শ্রী শ্রী অম্বিকেশ্বর শিব মন্দির হয়ে সুভাষ নগর দুর্গা মন্দিরের সামনে এসে সমাপ্ত হয়। শোভাযাত্রায় ঢাক-ঢোল, মণিপুরী ব্যান্ড পার্টি সহ বিশাল আকারের দ্যুতি নিয়ে জয়ঠাকুর ধ্বনি দিয়ে আরতি করেন ভক্তরা । পরে সুভাষনগর দুর্গামন্দির প্রাঙ্গণে জয় ঠাকুর সঞ্জীব গুপ্তের প্রদীপ প্রজ্জ্বলন ও পুজোর মধ্য দিয়ে উৎসবের সূচনা করেন এবং ভক্তরা আশীর্বাদ নেন ।

এদিন জয়ঠাকুর সেবা সমিতির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দেবের পরিচালনায় অনুষ্ঠানে অধ্যাপক বিশ্বতোষ চৌধুরী স্বাগত বক্তব্য রাখেন। পরে ভক্তদের উদ্দেশ্যে জয়ঠাকুর সঞ্জীব গুপ্ত ধর্মালোচনা করেন । এদিন উৎসব উপলক্ষে শিলচর সারদা সংঘের সদস্যরা ভক্তিগীতি পরিবেশন করেন।তারপর ধ্যান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দিপীকা দাস ,নূপুর দত্ত সহ অন্যান্য শিল্পীরা ধর্মীয় সংগীত পরিবেশন করেন।

এছাড়া বাংলাদেশের বাউল শিল্পী প্রদীপ মালাকার ,সঞ্জয় বাউল বাউল সঙ্গীত পরিবেশন করেন।উৎসব উপলক্ষে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। এদিন উৎসবে বরাক উপত্যকার তিন জেলা কাছাড় ,করিমগঞ্জ ও হাইলাকান্দির বিভিন্ন স্থান থেকে জয়ঠাকুরের কয়েক হাজার ভক্তরা অংশ গ্রহণ করেন । বিশ্বজিৎ দেব জানান , আগামী ২ মার্চ লালা এবং ৯ মার্চ দুল্লভছড়ায় অনুরূপ উৎসব অনুষ্ঠিত হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *