সোনাইতে বড় ভাঙন, ৩২৫+ নেতা-কর্মীর কংগ্রেসে যোগ

< 1 - মিনিট |

নতুন সমীকরণে সোনাই রাজনীতি, কংগ্রেসে শক্তি বাড়ার ইঙ্গিত

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

সোনাই : অসম গণ পরিষদ এবং তৃণমূল শিবিরে বড় ভাঙন—একসাথে ৩২৫ জনেরও বেশি নেতা-কর্মীর কংগ্রেসে যোগদান, যা ঘিরে তুমুল চাঞ্চল্য! এই ঐতিহাসিক যোগদান কর্মসূচির নেতৃত্ব দেন অসম গণ পরিষদের সেন্ট্রাল একজিকিউটিভ সদস্য ও আসাম মাইনরিটি পরিষদের জেনারেল সেক্রেটারি আয়েশা সুলতানা চৌধরী ।

শিলচর জেলা কংগ্রেস ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন AICC র সম্পাদক বিকাশ উপাধ্যায় ।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন শিলচর জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্য্য , সোনাই সমষ্টির কংগ্রেস প্রার্থী আমিনুল হক লস্কর এবং বিশিষ্ট কংগ্রেস নেতা সৌম্য কান্তি পুরকায়স্থ সহ বহু নেতৃত্ব।

সভা থেকে স্পষ্ট বার্তা— “পরিবর্তনের হাওয়া বইছে সোনাইতে!” নব-যোগদানকারীরা এককথায় জানিয়ে দেন, এবার তাদের একটাই লক্ষ্য—সোনাই সমষ্টিতে কংগ্রেস প্রার্থী আমিনুল হক লস্করকে জয়ী করা! তাদের বক্তব্যে উঠে আসে ক্ষোভ, বঞ্চনা আর উন্নয়নের দাবী
আর সেই দাবীর উত্তর খুঁজতেই তারা কংগ্রেসের পতাকার তলায় একত্রিত হয়েছেন।

রাজনৈতিক মহলে জোর গুঞ্জন—এই বিশাল যোগদান কি সোনাইতে নির্বাচনের ফলাফল বদলে দেবে? এখন দেখার, এই নতুন সমীকরণে সোনাইয়ের মাটিতে কংগ্রেস কতটা শক্তিশালী হয়ে ওঠে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news