শংসা পত্র প্রদান করেছে জিলা কৃষি বিভাগ
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
হাইলাকান্দিতে কৃষি বিভাগ এর আয়োজিত কৃষি মেলার প্রায়ই সব স্টলই গতানুগতিক ধারার প্রদর্শন করলেও সম্পুর্ন ব্যাতিক্রম ছিল গ্ৰেজোয়েট ফার্মাস এর রয়েল নার্সারির স্টল। গ্ৰেজোয়েট ফার্মাস লিখা টিশার্ট পরে এবং জৈবিক সার ও কীটনাশক সহ জৈবিক কৃষি সামগ্ৰি সহ বেম্বো প্রডাক্ট ইত্যাদি কৃষি মেলায় আগত শহরের ক্রেতাদের মন জয় করে নিয়েছে গ্ৰেজোয়েট ফার্মাস এর রয়েল নার্সারির স্টল। মার্কেটিং কৌশল ও ছিল নতুনত্বের ছোঁয়া উন্নত জাতের ফুল ও ফলের চারার মধ্যে ডিসকাউন্ট অফার ও দিয়েছে গ্ৰেজোয়েট ফার্মাস এর রয়েল নার্সারির স্টল।

এছাড়াও উন্নতমানের নজরকাড়া ডিজাইন এর আকর্ষনীয় ভাবে স্থানীয় কৃষি সমাগ্ৰির উপর লেভেল ও সুন্দর পেকেজিঙ্গ ছিল। ব্যাবসা শুরু করার আগে ব্যাবসায়িক প্রশিক্ষণের গুরুত্বপূর্ণ বিবেচিত হয়েছে। মেলায় উপস্থিত হাইলাকান্দির ক্রেতাদের সমাধার লাভ করেছে উচ্চ শিক্ষিত কৃষি উদ্যমিদের । পাঞ্জাব ন্যাশনেল বেংক পরিচালিত প্রশিক্ষণ কেন্দ্র পিএনবি আরসেটি কাছাড় থেকে কৃষি উদ্যমি এন্টারপ্রেনরশিপ ডেভলাপমেন্ট প্রোগ্ৰাম এর আওতায় প্রশিক্ষিত প্রাপ্ত কয়েকজন স্নাতক ডিগ্রিধারীর এগ্ৰো বিজনেস স্টার্ট আপ হচ্ছে গ্ৰেজোয়েট ফার্মাস।
আর এই গ্ৰেজোয়েট ফার্মাস এর পক্ষ থেকেই হাইলাকান্দি কৃষি বিভাগ কতৃক আয়োজিত দুই দিনের ২০ ও ২১ মার্চ এর কৃষি মেলায় গ্ৰেজোয়েট ফার্মাস এর রয়েল নার্সারির স্টল নিয়ে উপস্থিত হয়েছে । বর্তমান সময়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে অনেকেই চাকরি পিছনে ঘুরে সময় নষ্ট করলে ও সম্পুর্ন ব্যাতিক্রমই গ্ৰেজুয়েট ফার্মাস এগ্ৰোভেট প্রাইভেট লিমিটেড এর কৃষকরা ।

জৈবিক সার ও কীটনাশক যেমন ভার্মি কম্পোস্ট, জিবামৃত, ভার্মি ওয়াস,সহ জৈবিক কৃষি প্রডাক্ট জিনাইন কলা,তিল , তেজপাতা ,শস্য, আদা, হলুদ , তোকমা দানা, বরা ও জোহা চাউল, ব্লেক রাইস , মাসরুম, মাসরুমের আচার ও পাউডার সহ বাঁশের টুথব্রাশ, নিমের চিরুনি, বাঁশের হাতল থাকা রেমার ঝাড়ু সহ উন্নত মানের হাইব্রিড দেশি বিদেশি জাতের ফুল, ফল ,ঔষধি গুণ থাকা গাছের চারা বিক্রি এর পসরা সাজিয়ে হাইলাকান্দি টাউন হলের কৃষি মেলায় উপস্থিত হাইলাকান্দি শহরের প্রতিজন ক্রেতারা উপচেপড়া ভিড়ই সবার নজর কাড়ছে গ্ৰেজোয়েট ফার্মাস এর রয়েল নার্সারি স্টলে।
পাঞ্জাব ন্যাশনেল বেংক পরিচালিত প্রশিক্ষণ কেন্দ্র পিএনবি আরসেটি কাছাড় শিলচর থেকে কৃষি উদ্যমি মনোভাব প্রসার প্রশিক্ষণ নিয়েছেন গ্ৰেজোয়েট ফার্মাস স্ট্রাট আপ এর বাপন দাস, শামিম চৌধুরী, রজত পাল, হিফজুর বড়ভুইয়া, আবুল হোসেন লস্কর প্রমুখ। একবারে অভিনব কায়দায় গ্ৰেজোয়েট ফার্মাস এর ইউনিফর্ম পরে কৃষি মেলার স্টলে উপস্থিত ছিলেন স্নাতক ডিগ্রিধারী কৃষকরা এছাড়া সব ধরনের কৃষি সামগ্ৰীর উন্নত মানের লেবেল ও ছিল । জিলা কৃষি বিভাগ থেকে গ্ৰেজোয়েট ফার্মাস এর রয়েল নার্সারি স্ট্রাট আপ কে হর্টিকালচার মিশনের আওতায় আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন কৃষি মেলায় উপস্থিত জিলা কৃষি আধিকারিক আব্দুল বাতিন চৌধুরী ।
হাইলাকান্দির জেলা শাসক নিসর্গ হিবরে ও গ্ৰেজোয়েট ফার্মাস এর রয়েল নার্সারির ব্যাতিক্রমী উদ্যোগ এর ভূয়সী প্রশংসা করেন। বরাক উপত্যকার কাছাড় ও হাইলাকান্দি ও করিমগঞ্জ জেলার প্রত্যন্ত অঞ্চলের কৃষকরা ও জড়িত করা হচ্ছে গ্ৰেজোয়েট ফার্মাস স্ট্রাট আপ এ। কৃষি মেলায় ভালো প্রদর্শন করার জন্য গ্ৰেজোয়েট ফার্মাস এর রয়েল নার্সারি কর্মকর্তা শামিম চৌধুরী ও বাপন দাস এর হাতে শংসা পত্র তুলে দেন হাইকান্দির কৃষি উন্নয়ন আধিকারিক। এছাড়া কেভিকে এপার্ট,জিলা ফিসারি বিভাগ, পশু পালন বিভাগ সহ অন্যান্য সরকারি বিভাগের বিভাগীয় প্রধানরা গ্ৰেজোয়েট ফার্মাস এর রয়েল নার্সারি স্টল পরিদর্শন করে প্রশংসা করেন এবং ভবিষ্যতে সবধরনের সহযোগিতা করতে আশ্বাস দেন।


