ফের মধ্যবিত্তের স্থায়ী আমানতে কোপ, সুদ কমাল এসবিআই

< 1 - মিনিট |

১৫ দিনের মধ্যে ফের ১০ থেকে ৫০ বেসিস পয়েন্ট পর্যন্ত কমানো হয়েছিল সুদের হার| ২৬ আগস্ট থেকেই সেই রেট কার্যকর হয়েছিল| ১৫ দিনের মধ্যেই ফের স্থায়ী আমানতে সুদের হার কমানোর ঘোষণা করল এসবিআই

কে আর সি টাইমস ডেস্ক

ফের কোপ পড়ল মধ্যবিত্তের সঞ্চয়ে| ফিক্সড ডিপোজিট অথবা স্থায়ী আমানতে সুদ কমাল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)| চলতি অর্থবছরে এই নিয়ে পঞ্চমবার সুদ কমাল এসবিআই| প্রান্তিক ব্যয় ভিত্তিক ঋণ দেওয়ার হার (এমসিএলআর) ১০ বেসিস পয়েন্ট হ্রাস করার ঘোষণা করেছে এসবিআই| এর ফলে প্রতি বছর ৮.১৫ শতাংশ এমসিএলআর দিতে হবে গ্রাহককে| এতদিন যেটা ছিল ৮.২৫ শতাংশ| ১০ সেপ্টেম্বর থেকেই এটা কার্যকর হবে|

আগস্ট মাসের ১ তারিখেই এক দফা সুদ কমানোর ঘোষণা করেছিল এসবিআই| তার ১৫ দিনের মধ্যে ফের ১০ থেকে ৫০ বেসিস পয়েন্ট পর্যন্ত কমানো হয়েছিল সুদের হার|  ২৬ আগস্ট থেকেই সেই রেট কার্যকর হয়েছিল| ১৫ দিনের মধ্যেই ফের স্থায়ী আমানতে সুদের হার কমানোর ঘোষণা করল এসবিআই| স্থায়ী আমানতে পরিবর্তিত সুদের হার ১০ সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়ার কথা| চলতি অর্থবছরে এই নিয়ে পঞ্চমবার সুদ কমাল এসবিআই|

এসবিআই গ্রাহকদের মধ্যে নিম্নবিত্ত, মধ্যবিত্ত গ্রাহকের সংখ্যা অন্যান্য ব্যাঙ্কের তুলনায় সবচেয়ে বেশি| ফের সুদের হার কমায় তাই দুঃশ্চিন্তায় গ্রাহকরা| তবে, যাঁরা গৃহঋণ নিয়েছিলেন তাঁদের মুখে হাসি ফুটেছে| কারণ, স্থায়ী আমানতের পাশাপাশি গৃহঋণেও সুদের হার কমিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)| 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news