সঞ্চয়ে সুদের হার ০.১০% থেকে পর্যন্ত ০.৫০% সুদের হার কমাল ব্যাঙ্ক ৷ দু’বছরের কম টার্ম ডিপোজিটে সুদের হার ০.১০ শতাংশ কমিয়ে ৬.৮০ শতাংশ থেকে ৬.৭০ শতাংশ করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৷ ২ কোটি টাকার বেশি আমানতে আরও কমবে সুদ ৷
কে আর সি টাইমস ডেস্ক
ফের মধ্যবিত্তের সঞ্চয়ে আঘাত ৷ এক মাসে দু’বার এফডিতে সুদের হার কমাল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ২৬ আগস্ট থেকে এসবিআইয়ের নতুন সুদের হার কার্যকর হবে। পয়লা অগাষ্টও সুদের হারে নিয়ন্ত্রণ এনেছিল এসবিআই৷ সঞ্চয়ে বারবার সুদের হার কমায় বেশ চিন্তিত এসবিআই গ্রাহকরা৷ এই মাসে রিজার্ভ ব্যাংক অফ ইণ্ডিয়া রেপো রেট ৩৫ বেসিস পয়েন্ট কমিয়ে দেয়৷ চলতি বছরে এই নিয়ে চতুর্থ বার রেপো রেট কমাল আরবিআই৷
সঞ্চয়ে সুদের হার ০.১০% থেকে পর্যন্ত ০.৫০% সুদের হার কমাল ব্যাঙ্ক ৷ দু’বছরের কম টার্ম ডিপোজিটে সুদের হার ০.১০ শতাংশ কমিয়ে ৬.৮০ শতাংশ থেকে ৬.৭০ শতাংশ করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৷ ২ কোটি টাকার বেশি আমানতে আরও কমবে সুদ ৷ এবার ০.৭০% হারে সুদ কমল ২ কোটির বেশি আমানতে। নতুন সুদের হার লাগু হবে ২৬ অগাস্ট ২০১৯ থেকে ৷ প্রসঙ্গত, এর আগে পয়লা অগাস্ট, ২০১৯-এ সুদের হার কমানো হয়৷ যাতে ১৭৯ দিনের ফিক্সড ডিপোজিটে সুদের হার ০.৫০ থেকে ০.৭৫ শতাংশ কমিয়ে দেওয়া হয়৷ সঞ্চয়ে বার বার এভাবে কোপ পড়ায় চিন্তিত দেশের অন্যতম বৃহৎ সরকারি ব্যাঙ্কের গ্রাহকেরা ৷


