Digital War of Words

< 1 - মিনিট |

অগ্নিমিত্রা পাল, মন্ত্রী, নগরোন্নয়ন ও পৌর বিষয়ক বিভাগ ,পশ্চিমবঙ্গ সরকার

কেআরসি টাইমস কলকাতা ব্যুরো

আজ টালিগঞ্জ এর আনোয়ার শাহ রোড সংলগ্ন এলাকা পরিদর্শনের সময় লক্ষ্য করলাম, কয়েকটি দোকানের ব্যবসায়ী তাদের কিছু অতিরিক্ত সামগ্রী রাস্তার ধারে রেখে রাস্তার একটি অংশ দখল করে রেখেছে । পাশাপাশি, রাস্তার উপর বাইক পার্ক করে রাখার কারণে যানবাহন চলাচলের ক্ষেত্রেও সমস্যা তৈরি হচ্ছে।

আমি সংশ্লিষ্ট দোকানদার ও স্থানীয় বাসিন্দাদের কাছে অনুরোধ করেছি – যেভাবে ফুটপাত দখল করে রাখা উচিত নয়, একইভাবে রাস্তার কোন অংশও কোনওভাবেই দখল করে রাখা উচিত নয়। রাস্তা যানবাহনের স্বাভাবিক ও নিরাপদ চলাচলের জন্য।দোকানের অতিরিক্ত সামগ্রী রাস্তার উপর না রাখা এবং যেখানে সেখানে বাইক বা অন্যান্য যানবাহন পার্ক না করার জন্য সকলের কাছে আমার আন্তরিক আবেদন।

~ অগ্নিমিত্রা পাল, মন্ত্রী – নগরোন্নয়ন ও পৌর বিষয়ক বিভাগ – পশ্চিমবঙ্গ সরকার

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *