ওয়ান ডে সিরিজ থেকে ছিটকে গেলেন ভুবনেশ্বর, বিরাট-দলে শার্দূল ঠাকুর

< 1 - মিনিট |

অল-ইন্ডিয়া সিনিয়র সিলেকশন কমিটির পক্ষ থেকে শনিবার জানানো হয়েছে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে ভুবনেশ্বর কুমারের পরিবর্তে খেলবেন শার্দূল ঠাকুর।

কে আর সি টাইমস ডেস্ক

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে হ্যামস্ট্রিংয়ের চোট সারিয়ে ফিরেছিলেন ভুবনেশ্বর কুমার। কিন্তু, ওয়ান ডে সিরিজ থেকে চোটের জন্য ছিটকে গেলেন তিনি। ভুবনেশ্বরের পরিবর্তে ভারতীয় দলে নেওয়া হল শার্দূল ঠাকুরকে। টি-টোয়েন্টি সিরিজ চলাকালীন কুঁচকিতে চোট পেয়েছেন ভারতীয় পেসার। অল-ইন্ডিয়া সিনিয়র সিলেকশন কমিটির পক্ষ থেকে শনিবার জানানো হয়েছে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে ভুবনেশ্বর কুমারের পরিবর্তে খেলবেন শার্দূল ঠাকুর।  গত ১৫ মাসের মধ্যে বেশ কয়েক বার চোট পেয়েছেন ভুবনেশ্বর। ২০১৮ আইপিএলে চোট পাওয়ার পরে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন তিনি। বিশ্বকাপে শুরুটা ভাল করলেও পাকিস্তানের বিরুদ্ধে চোট পেয়ে বেরিয়ে যেতে হয় তাঁকে। সেমিফাইনালে তিনি ফিরলেও ওয়েস্ট ইন্ডিজ সফরে ফের চোট পান। দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ সিরিজ থেকে বিশ্রাম নিতে হয়। দলে ফেরেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে। কিন্তু ফের চোটের কবলে পড়লেন তিনি। এবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ থেকে চোটের জন্য ছিটকে গেলেন ভুবনেশ্বর। 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *