ঋণ জালিয়াতি

< 1 - মিনিট |

শিল্পপতি বেনু গোপাল কে গ্রেফতার করল সিবিআই

কে আর সি টাইমস ডেস্ক

শিল্পপতি বেণুগোপাল ধূতকে গ্রেপ্তার করল সিবিআই। ঋণ জালিয়াতির অভিযোগে ভিডিওকন কর্তা বেণুগোপালকে গ্রেপ্তার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আইসিআইসিআই ব্যাংক থেকে ৩ হাজার ২৫০ কোটি টাকার ঋণ নিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে বেণুগোপালের বিরুদ্ধে। একই মামলায় আগেই ব্যাংকের সিইও তথা এমডি ছন্দা কোচরকে গ্রেপ্তার করেছে সিবিআই। ছন্দার স্বামী দীপক কোচরকেও গ্রেপ্তার করা হয়েছে।

গত বছরই দুর্নীতি করে ভিডিওকন কর্তা বেণুগোপাল ধূতকে ঋণ পাইয়ে দেওয়ায় অভিযোগ উঠেছিল দেশের ‘মোস্ট সেলিব্রেটেড ব্যাংকারে’র বিরুদ্ধে। অভিযোগ, নিজের পদ ও ক্ষমতার অপব্যবহার করে নিয়ম নীতি লঙ্ঘন করে ব্যক্তিগত সুবিধার বিনিময়ে ভিডিওকন সংস্থাকে বিপুল অঙ্কের ঋণ পাইয়ে দিয়েছেন ছন্দা। ICICI ব্যাংকের সিইও থাকাকালীন ভিডিওকনকে তিনি যে ৩ হাজার ২৫০ কোটি টাকার ঋণ দিয়েছিলেন, সেটা ছিল বেআইনি। ওই ঋণ পাইয়ে দেওয়ায় ছন্দা এবং তাঁর পরিবারের অন্য সদস্যরা লাভবান হয়েছেন।

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *