জঙ্গলে মিলল মৃতদেহ
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
জিরিঘাট : জিরিঘাট থানা এলাকার উত্তর লালপানি গ্রামে এক রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।হত কৃষকের নাম এনাম উদ্দিন মজুমদার, বয়স আনুমানিক ৫৫ বছর। এনিয়ে পাচজন ব্যক্তিকে অভিযুক্ত করে জিরিঘাট থানায় মামলা দায়ের করেছেন হত কৃষকের স্ত্রী আফলা বেগম। আফলা বেগম আজ সংবাদ মাধ্যমের কাছে অভিযোগ করে বলেন গত শনিবার সকালে তার স্বামী এনাম উদ্দিন মজুমদার কৃষিকাজের জন্য গিয়েছিলেন লবনখালে।
দুপুর বারোটা পর্যন্ত বাড়ি না ফেরায় তিনি খোঁজ খবর নিতে সেখানে যান।কিন্তু সেখানে গিয়েও স্বামী এনাম উদ্দিনের সন্ধান পাননি। প্রতিবেশী বাড়ির লক্ষী ভক্তা সহ কয়েকজন কে জিজ্ঞেস করলে তারা বলেন তার স্বামী কে তারা দেখেননি তবে তার স্বামীর গরু তাদের হালিচারা অনেকটাই খেয়ে ফেলেছে তাই তার স্বামীকে পেলে তারা মারধর করবেন বলে হুমকি প্রদান করেন। ।
বিকেল তিনটা পর্যন্ত এনাম উদ্দিন বাড়িতে না আসায় আবার এনামের স্ত্রী সন্তান বেরিয়ে পড়েন খোঁজ করতে। এরপর লবনখালে কৃষিজমির পাশ্ববর্তী এলাকায় সন্ধান চালিয়ে এনামের ব্যবহৃত গামছা পেয়ে যান। গামছার সুত্র ধরে সন্ধান চালিয়ে লক্ষী ভক্তার বাড়ির পাশের জঙ্গলে রক্তাক্ত অবস্থায় এনাম উদ্দিনের মৃতদেহ উদ্ধার করেন স্ত্রী সন্তানরা।
মৃতের মাথায় মারাত্মক জখম শহ শরীর রক্তে রাঙা ছিল বলে জানিয়েছেন মৃতের স্ত্রী।মৃত দেহ দেখে খবর দেওয়া হয় জিরিঘাট থানায়।জিরিঘাট পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ময়নাতদন্তের পর রবিবার মৃতদেহ পরিবারের কাছে সমঝে দেয় পুলিশ। মৃতদেহ সমাহিত করার পর রবিবার জিরিঘাট থানায় খুনের মামলা দায়ের করেন মৃতের স্ত্রী আফলা বেগম।
এজাহারে পাচজন ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে। অভিযুক্তরা হলেন ছুটু মুড়া,বিশ্রাম মুড়া, হরিধন মুড়া, লক্ষী রিকিয়াসন,মিটন রিকিয়াসন।এদের বাড়ি জিরিঘাট লালপানির লবনখালে। অভিযুক্তরা তার স্বামীকে খুন করে জঙ্গলে ফেলে দিয়েছে বলে অভিযোগ করেন আফলা বেগম।জিরিঘাট পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি বলে জানা যায়।

Know More – Apply Here


