সিসিটিভি ফুটেজে ধরা পড়ল হাইলাকান্দির রুহুল আমিন নামের এক যুবক!
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
শিলচর : শিলচর মেহেরপুর জীলানী চৌধুরী লেনে সম্প্রতি ঘটে যাওয়া চুরি কাণ্ডে মূল অভিযুক্ত অবশেষে ধরা পড়েছে সিসিটিভি ফুটেজের ভিত্তিতে। ধৃত ব্যক্তির নাম রুহুল আমিন, যার স্থায়ী ঠিকানা হাইলাকান্দি হলেও, সে বিগত কিছুদিন ধরে জীলানী চৌধুরী লেনে ভাড়া থেকে Mom’s Kitchen নামের একটি রেস্টুরেন্টে চালাতো ।
সিসিটিভি ফুটেজে স্পষ্টভাবে রুহুল আমিনের গতিবিধি ধরা পড়ে। সেই ফুটেজের ভিত্তিতে স্থানীয়রা সন্দেহ করে তাকে আটক করে এবং পরে পুলিশকে খবর দেয়।পুলিশের তল্লাশিতে রুহুলের ভাড়া ঘর থেকে উদ্ধার হয় নকল টাকা, তালা কাটার বিভিন্ন সরঞ্জাম এবং বিভিন্ন জায়গার তালা খোলার চাবি ।
পুলিশ রুহুল আমিনকে হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে। তার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার জেরে এলাকায় চরম আতঙ্ক এবং উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

Know More – Apply Here


