কাছাড়ে ৭ কোটি টাকার ড্রাগস জব্দ,২ টি বাহন সহ ৫ জনকে গ্রেফতার

< 1 - মিনিট |

জানালেন পুলিশ সুপার নোমল মাহাত্তা

অজিত দাস

শিলচর : কাছাড় জেলায় ড্রাগসের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। কাছাড়ের জেষ্ঠ্য পুলিশ সুপার নোমল মাহাত্তা জানান, সোমবার একটি বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাছাড় পুলিশ শিলচর থানার আওতাধীন সোনাবাড়িঘাট এবং লক্ষীপুর থানার আওতাধীন মারখাওলেনে মাদকদ্রব্যের অবৈধ পরিবহনের বিরুদ্ধে দুটি বিশেষ অভিযান চালিয়ে সফলতা অর্জন করেছে।

যথাক্রমে প্রায় ২১৬ গ্রাম ওজনের সন্দেহভাজন হেরোইনযুক্ত ১৮ (আঠারো)টি সাবানের প্যাকেট এবং ২০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। পুলিশ সুপার নোমল মাহাত্তা জানান, অভিযান চলাকালীন মাদকদ্রব্যের অবৈধ পরিবহনে ব্যবহৃত দুটি গাড়ি জব্দ করা হয়েছে। এই ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তারা হলেন ধলাইয়ের নারায়ণপুর আয়েশা বেগম চৌধুরী, মুসলিমা বেগম মজুমদার,জালাল আহমেদ চৌধুরী, ৪৪ বছর, রবিজুল আলী চৌধুরী, ৫১ বছর এবং কার্বি আংলংয়ের কুকিবস্তির মাঞ্জা তিন আলির লালপু সিংসিত, ৩৫ বছর। কালোবাজারে জব্দকৃত ড্রাগসের মূল্য প্রায় ৭ কোটি টাকা বলে জানান তিনি।

পুলিশ সুপার নোমল মাহাত্তা জানান,স্বাধীন সাক্ষীদের উপস্থিতিতে গাড়ি এবং মাদকদ্রব্য উভয়ই জব্দ করা হয়েছে। পরীক্ষার সময় মাদক সনাক্তকরণ কিটে হেরোইন এবং মেথামফেটামিনের ইতিবাচক ফলাফল পাওয়া গেছে। উভয় মামলার আরও তদন্ত চলছে বলে উল্লেখ করেন তিনি।

5E for Success | Apply for Internship
Know MoreApply Here

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news