শিলচর রেলওয়ে স্টেশনে টিকেট নিয়ে দালালদের বারবাড়ন্ত

< 1 - মিনিট |

অভিযোগ ভুক্তভোগী মহিলা সহ অনেক সাধারণ লোকের

অজিত দাস

শিলচর : গুরুতর অভিযোগটি নজরে আসে আজ শুক্রবার সকালে। কাছার জেলার শিলডুবি অঞ্চলের বাসিন্দা বাপ্পি বেগম লস্কর প্রায় এক সপ্তাহ ধরে রেলওয়ে টিকেট কাটার জন্য রাত্র দুইটা তিনটার সময় আসেন আর সকাল দশটার দিকে নিরাশ হয়ে চলে যান কারণ তিনি আর টিকেট পারেন পারেন না শুধুমাত্র দালালদের জন্য তাই শুক্রবার অসহায় হয়ে সাংবাদিকদের ডেকে সংবাদমাধ্যমে বিষয়গুলো তুলে ধরেন। তিনি বলেন জুলাই মাসের ১৭ তারিখ ২১ তারিখ ২৫ তারিখ ও ২৮ তারিখ রেলওয়ে টিকিট কাটার জন্য রাত প্রায় দুটো তিনটে সময় আসেন এবং সকাল ১১ টার দিকে বাড়ি চলে যান ।

৭ জুলাই শুক্রবার আবারো তিনি সকালে টিকিট কাটার জন্য রেলওয়ে স্টেশনে আসেন কিন্তু আজও উনার আর টিকেট কাটা হলো না তাই উনার ধৈর্যের বাঁধ ভেঙ্গে যায় তিনি রেলওয়ে কর্তৃপক্ষ ও প্রশাসনের কাছে কাতর আবেদন জানান যাতে শিলচর রেলওয়ে স্টেশনে টিকেট কাউন্টারে দালালরাজ একেবারে বন্ধ হয়ে যায় উনার মত সাধারণ লোক টিকেট কাটতে গিয়ে ভোগান্তির শিকার না হতে হয়।

5E for Success | Apply for Internship
Know MoreApply Here

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news