খাদ্য সুরক্ষা বিভাগ অভিযান চালিয়ে বিলাসবহুল এই রেস্টুরেন্টটি সিল করে
অজিত দাস
শিলচর : ফুটপাথের হোটেল নয়, বিলাসবহুল রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর খাবার ও মেয়াদোত্তীর্ণ সামগ্রী উদ্ধার। কাছাড়ের “পারিজাত রেস্টুরেন্ট” সিল করে দেওয়া হয়েছে। খাদ্য সুরক্ষা বিভাগ অভিযান চালিয়ে বিলাসবহুল এই রেস্টুরেন্টটি সিল করে।
দীর্ঘদিন ধরে ক্রেতাদের অস্বাস্থ্যকর খাবার সরবরাহ করার অভিযোগের ভিত্তিতে গতকাল শিলচর-হাফলং সংযোগকারী মহাসড়কের লাঠিগ্রামে অবস্থিত পারিজাত রেস্টুরেন্টে অভিযান চালায় খাদ্য সুরক্ষা দপ্তরের দল। পুলিশের সহযোগিতায় পরিচালিত এই অভিযানে মেয়াদোত্তীর্ণ খাদ্য সামগ্রী উদ্ধার করা হয় এবং রেস্টুরেন্টের রান্নাঘরের অস্বাস্থ্যকর পরিবেশ সরাসরি লক্ষ্য করা যায়।
সঙ্গে সঙ্গেই ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খাদ্য সুরক্ষা বিভাগের দলটি রেস্টুরেন্টটি অনির্দিষ্টকালের জন্য সিল করে দেয়।অন্যদিকে, স্থানীয়দের অভিযোগ, রেস্টুরেন্টটিতে একটি স্পা রয়েছে, যেখানে প্রতিদিনই অনৈতিক কর্মকাণ্ড ঘটে।
Promotional | Subscribe KRC TIMES e-copy



