রাজ্যের মৎস্য, দুগ্ধ ও পশুপালন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল কাছাড়ের দ্বিতীয় উপ-জেলার উদ্বোধন করেন
অজিত দাস
শিলচর: রাজ্যের পাঁচটি উপ-জেলার পাশাপাশি মঙ্গলবার কাছাড় জেলার ধলাই উপ-জেলার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। রাজ্যের মৎস্য, দুগ্ধ ও পশুপালন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল কাছাড়ের দ্বিতীয় উপ-জেলার উদ্বোধন করেন। শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য, ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাস, কাছাড়ের জেলা কমিশনার মৃদুল যাদব, দক্ষিণ আসামের ডিআইজি কঙ্কণ জ্যোতি শইকীয়া, পুলিশ সুপার নোমাল, উপ-জেলার কমিশনার রক্তিম বৰুৱা সহ কাছাড় বিজেপির কর্মীদের উপস্থিতিতে উপ-জেলার উদ্বোধন করেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। উদ্বোধনের পর মন্ত্রী উপ-জেলা কমিশনারের কার্যালয় পরিদর্শন করেন।
এদিকে, ধলাইবাসীর জন্য আজকের দিনটি ঐতিহাসিক বলে মন্তব্য করেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। এখন থেকে ধলাইবাসীদের সাধারণ কাজের জন্য শিলচরে ছুটে যেতে হবে না। আজ থেকেই প্রশাসনিক, আবগারি, খাদ্য বিভাগ, জন্ম সনদ প্রদানসহ একাধিক বিভাগের কাজ শুরু হবে উপ-জেলার এই নতুন কার্যালয়ে। ধলাইকে উপ-জেলার মর্যাদা দিয়ে এলাকার উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রীর নেওয়া পদক্ষেপের জন্য কৃতজ্ঞতা জানান মন্ত্রী কৃষ্ণেন্দু পাল।ধলাইকে উপ-জেলার মর্যাদা দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন স্থানীয় বিধায়ক নিহার রঞ্জন দাস।

Know More – Apply Here


