জম্মু-কাশ্মীরের বান পরিস্থিতিতে কর্তব্যরত অবস্থায় শহিদ অসমের বিএসএফ জওয়ান রাজীব নুনিয়া

< 1 - মিনিট |

বুধবার কর্তব্যরত অবস্থায় ড্যাম বিস্ফোরণের জেরে সৃষ্ট ভয়াবহ বন্যায় ওয়াচ টাওয়ার ভেঙে পড়ে মৃত্যু হয় বিএসএফ জওয়ান রাজীব নুনিয়ার

অজিত দাস

উধারবন্দ : জম্মু-কাশ্মীরের বান পরিস্থিতিতে কর্তব্যরত অবস্থায় শহিদ অসমের বিএসএফ জওয়ান রাজীব নুনিয়া ।জম্মু-কাশ্মীরের আখনূর এলাকায় আন্তর্জাতিক সীমান্তে দায়িত্ব পালনকালে শহিদ হলেন অসমের এক সাহসী জওয়ান। বুধবার কর্তব্যরত অবস্থায় ড্যাম বিস্ফোরণের জেরে সৃষ্ট ভয়াবহ বন্যায় ওয়াচ টাওয়ার ভেঙে পড়ে মৃত্যু হয় বিএসএফ জওয়ান রাজীব নুনিয়ার (২৩)।

শহিদ রাজীব নুনিয়া কাছাড় জেলার উধারবন্দর দয়াপুর গ্রামের বাসিন্দা। তাঁর অকাল মৃত্যুতে সমগ্র এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। আজ শিলচর বিমানবন্দর থেকে তাঁর নিথর দেহ উধারবন্দে আনা হলে হাজারো মানুষ তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে ভিড় জমায়। শহিদের দেহ একবার দেখার জন্য উপচে পড়ে সাধারণ মানুষ।

পরবর্তীতে উধারবন্দর শ্মশানে বিএসএফের পক্ষ থেকে গান স্যালুট দিয়ে শহিদ জওয়ানকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত ছিলেন কাছাড় জেলার আয়ুক্ত মৃদুল যাদব, জ্যেষ্ঠ পুলিশ সুপার নোমাল মাহাত্তাসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।উল্লেখযোগ্য যে, মাত্র দুই মাস আগে রাজীব নুনিয়ার জম্মু-কাশ্মীরে পোস্টিং হয়েছিল।

Promotional | North East Integration Rally

Know More – Connect with Us

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news