শিলচরের মানব কুসুম বিতান ট্রাস্ট কর্তৃপক্ষ প্রাইভেট টিউটর সাহারুল হক মজুমদারের উপর অমানবিক আচরণ

< 1 - মিনিট |

এই ব্যাপারে দ্রুত পুলিশি হস্তক্ষেপ দাবি করছে বিইউসিএল

অজিত দাস

শিলচর : শিলচরের মানব কুসুম বিতান ট্রাস্ট কর্তৃপক্ষ প্রাইভেট টিউটর সাহারুল হক মজুমদারের উপর যে অমানবিক আচরণ করেছেন তা অত্যন্ত দুর্ভাগ্যজনক, অপ্রত্যাশিত ও নিন্দনীয়। এ কথা উল্লেখ করে বরাক ইউনিয়ন ফর সিভিল লিবার্টিস এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান শিলচর স্বামীজি রোডে অবস্থিত মানব কুসুম বিতান ট্রাস্ট সাধারণ মানুষের কল্যাণের লক্ষ নিয়ে গড়ে তুলা হয়েছিল।

এখানেই চরম অমানবিক দুর্ব্যবহার ও আর্থিক ক্ষতির শিকার হয়েছেন সাহারুল হক মজুমদার নামের এক প্রাইভেট টিউটর, এমন অভিযোগ পাওয়া গিয়েছে। বিষয়টি ইতিমধ্যে মালুগ্রাম পুলিশ ফাঁড়ি পর্যন্ত গড়িয়েছে যদিও এখনও কোন বিচার পাননি ওই প্রাইভেট টিউটর। এই ব্যাপারে দ্রুত পুলিশি হস্তক্ষেপ দাবি করছে বিইউসিএল। একই সঙ্গে ট্রাস্টের কর্মকর্তাদের বিষয়টি অবিলম্বে নিষ্পত্তির জন্য আহ্বান জানানো হয়।

Promotional | North East Integration Rally

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news