বিশাল রেলি করে শিলচরে এলেন নবাগত কংগ্রেস নেতা ডাঃ অমিত কালোয়ার

< 1 - মিনিট |

দলের নতুন সদস্য হিসেবে ডঃ অমিত কালোয়ারকে উষ্ণ সংবর্ধনা প্রদান করে কংগ্রেসে স্বাগত জানান স্থানীয় নেতৃত্বরা

অজিত দাস

শিলচর : গুয়াহাটিতে কংগ্রেস দলে যোগদান করার পর এই প্রথমবারের মতো বরাকের এলেন ডাঃ অমিত কালোয়ার।সোমবার শিলচর কুম্ভীরগ্রাম বিমান বন্দরে অবতরণ করার পর দলীয় সমর্থকরা সেখানে উপস্থিত হয়ে ডঃ অমিত কালোয়ারকে ফুলের তোড়া ও উত্তোরীয় পরিয়ে সংবর্ধনা প্রদান করেন।

পরে বিমান বন্দর চত্বর থেকে প্রায় দুইশতাধিক বাহন রেলি করে তাকে শিলচর ইন্দিরা ভবনে নিয়ে আসে।এর আগে ডাঃ কালোয়ার উধারবন্দ কাচাকান্তি মন্দিরে গিয়ে পূজার্চনার পর দেবীর আশীর্বাদ নেন । পরে ইন্দিরা ভবনে উপস্থিত হয়ে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ,কর্নেন্দু ভট,সন্তোষ মোহন দেবের প্রতিমূর্তি ও শহীদ বেদিতে পুষ্পার্ঘ অর্পণ করেন l তারপর গিয়ে সদ্য প্রয়াত বিশিষ্ট সংগীত শিল্পী জুবিন গার্গকে শ্রদ্ধাঞ্জলি জানান l

পরে রাজীব ভবন প্রেক্ষাগৃহে শিলচর জেলা কংগ্রেসের তরফে আয়োজিত এক সভার মাধ্যমে দলের নতুন সদস্য হিসেবে ডঃ অমিত কালোয়ারকে উষ্ণ সংবর্ধনা প্রদান করে কংগ্রেসে স্বাগত জানান স্থানীয় নেতৃত্বরা। বড়খলা থেকে কংগ্রেস টিকিটের নির্বাচন লড়বেন কিনা এই প্রশ্নের জবাবে ডাক্তার অমিত কালোয়ার বলেন, তিনি বড়খলার ছেলে দল টিকেট দিলে অবশ্যই তিনি লড়াই করবেন। সমাজের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ কংগ্রেস দলে রয়েছেন। কংগ্রেসের এই সেকুলারিজমের জন্য আকৃষ্ট হয়ে দলে যোগদান করেছেন বলে জানান তিনি।

Promotional | North East Integration Rally

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news