আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি” গানে প্রতিবাদে মুখর শিলচর

< 1 - মিনিট |

সংগীত পরিবেশনাকে বিজেপি সরকারের তরফে “দেশদ্রোহী” আখ্যা দেওয়ার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয় শিলচরে

অজিত দাস

শিলচর : আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি” গানে প্রতিবাদে মুখর শিলচর । বঙ্গভঙ্গের প্রতিবাদে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত অমর দেশাত্মবোধক গান “আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি”— সেই সংগীত পরিবেশনাকে বিজেপি সরকারের তরফে “দেশদ্রোহী” আখ্যা দেওয়ার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয় আজ শিলচরে।

৬ নভেম্বর বিকেলে শহরের শহিদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশে অনুষ্ঠিত হয় সমবেত সংগীত পরিবেশন ও প্রতিবাদ সভা। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, শিল্পী, সাহিত্যপ্রেমী ও সাধারণ মানুষ একত্রিত হয়ে এক কণ্ঠে গেয়ে ওঠেন— “আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি”। এই সমবেত সংগীতের মাধ্যমে তাঁরা সাম্প্রদায়িক বিভাজন ও সাংস্কৃতিক অবমাননার বিরুদ্ধে ঐক্যের বার্তা দেন।

Promotional | North East Integration Rally

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news