অয়নের এই অসাধারণ সাফল্যের খবরে শ্রীভূমি ও শিলচর উভয় অঞ্চলের আত্মীয়স্বজন, প্রতিবেশী, শিক্ষক ও শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দের জোয়ার বয়ে গেছে
অজিত দাস
শিলচর : শিলচরের গুরুচরণ কলেজ(বর্তমান বিশ্ববিদ্যালয়) ব্যবসায় প্রশাসন (বি.বি.এ) বিভাগের সর্বশেষ ফলাফলে প্রথম স্থান অধিকার করে শ্রীভূমি জেলার অয়ন সূত্রধর সবার নজর কেড়েছেন। অয়ন তার সেশনে সর্বোচ্চ মোট নম্বর অর্জন করে মেধা তালিকার শীর্ষস্থান দখল করেছেন।অয়ন সূত্রধর শ্রীভূমি জেলার এস.টি.সি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকার বাসিন্দা উজ্বল সূত্রধর ও রুমা সূত্রধরের একমাত্র পুত্র। অধ্যবসায়, নিষ্ঠা ও নিয়মিত পরিশ্রমের মাধ্যমে এই কৃতিত্ব অর্জন করে সে পরিবার ও এলাকাবাসীর গর্বের কারণ হয়ে উঠেছে।
অয়নের এই অসাধারণ সাফল্যের খবরে শ্রীভূমি ও শিলচর উভয় অঞ্চলের আত্মীয়স্বজন, প্রতিবেশী, শিক্ষক ও শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দের জোয়ার বয়ে গেছে। সকলে অয়নকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন এবং তার উজ্জ্বল ভবিষ্যতের কামনা করেছেন।অয়ন সূত্রধর জানিয়েছেন, এই অর্জনের পেছনে তার পরিবারের সহায়তা, শিক্ষকদের দিকনির্দেশনা ও নিজের নিয়মিত অধ্যবসায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
Promotional | North East Integration Rally



