মাসিমপুর বাগান এলপি স্কুলে ইয়াসি’র বিনামূল্যে শিশু স্বাস্থ্য পরীক্ষা শিবির

< 1 - মিনিট |

এই শিবিরে প্রায় ১২০ জন শিশু রোগীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়

অজিত দাস

মাসিমপুর : ইউথস অ্যাগেইনস্ট সোশ্যাল ইভিলস (ইয়াসি), কাছাড় জেলার বরখোলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ১২৪৫ নং মাসিমপুর বাগান এলপি স্কুলে জেলা যুগ্ম সঞ্চালক দপ্তর, কাছাড়-এর সহযোগিতায় একটি বিনামূল্যে শিশু স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করে।

এই শিবিরে প্রায় ১২০ জন শিশু রোগীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। শিবিরে চিকিৎসা পরিষেবা প্রদান করেন ডা. বিলাল হুসেন, সিএমও পল্লবী বানিক এবং জিএনএম স্নেহী কুর্মি। তাঁদের সহায়তায় ছিলেন তৈয়বুর রহমান, শীলা শর্মা, সাধন কান্তি দাস এবং ফার্মাসিস্ট হুসেন আহমেদ লস্কর।

ইয়াসি’র পক্ষ থেকে শিবির পরিচালনার দায়িত্বে ছিলেন শিবু কুমার রী। তাঁর সঙ্গে সহযোগিতায় ছিলেন গণেশ মণ্ডল, মনোজ কালোয়ার, রাজিব রবিদাস, রাম কুমার গোয়ালা, নন্দু রবিদাসসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।শিবিরে আগত শিশু রোগীদের মধ্যে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয় এবং প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ধরনের রক্ত পরীক্ষাও বিনামূল্যে সম্পন্ন করা হয়।

ইয়াসি কেন্দ্রীয় কমিটির সভাপতি সঞ্জীব রায় চিকিৎসক দল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জিত মণ্ডল এবং এসএমডিসি সভাপতিকে বিশেষ সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।এছাড়াও শিবিরে উপস্থিত ছিলেন সমাজকর্মী রামকুমার মাল্লাহ, আহাদ বরভুইয়া, গয়া ভর প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ। শিবিরটি ‘টিম সঞ্জীব রায়’স ওয়েল উইশার্স’, বরখোলা-এর সহযোগিতায় সফলভাবে পরিচালিত হয়।

ইয়াসি কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতেও জেলার অন্যান্য প্রত্যন্ত এলাকায় সমাজসেবামূলক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

Promotional | North East Integration Rally

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news