জরিমানা নয়, সচেতনতাই লক্ষ্য—কাছাড় জেলা পুলিশের উদ্যোগে পথ নিরাপত্তা অভিযান
অজিত দাস
শিলচর : জানুয়ারি মাসকে রোড সেফটি মাস হিসেবে পালন করা হচ্ছে। এই উপলক্ষে শুক্রবার শিলচর সদরঘাট পয়েন্ট এলাকাসহ শহরের বিভিন্ন স্থানে কাছার জেলা পুলিশ প্রশাসন, ট্রাফিক বিভাগ ও ডিস্ট্রিক্ট ট্রান্সপোর্ট বিভাগের যৌথ উদ্যোগে বিশেষ সচেতনতামূলক অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন যেসব বাইক আরোহী হেলমেট ছাড়া যানবাহন চালাচ্ছিলেন, তাঁদের বিনামূল্যে হেলমেট প্রদান করেন বিভাগীয় আধিকারিকরা। পাশাপাশি, যেসব চার চাকার যানচালক ট্রাফিক নিয়ম মেনে গাড়ি চালাচ্ছিলেন, তাঁদের গোলাপ ফুল দিয়ে সম্মান ও উৎসাহিত করা হয়।
অন্যদিকে, যারা ট্রাফিক নিয়ম লঙ্ঘন করছিলেন, তাঁদের আটক করে ভবিষ্যতে নিয়ম মেনে চলার জন্য শপথ গ্রহণ করানো হয়। প্রশাসনের একমাত্র লক্ষ্য—সড়ক দুর্ঘটনার সংখ্যা হ্রাস করা। আধিকারিকদের মতে, শুধুমাত্র জরিমানা আদায় করলেই দুর্ঘটনা রোধ করা সম্ভব নয়; জনসচেতনতা বৃদ্ধি করাই সবচেয়ে কার্যকর উপায়।
সেই ভাবনা থেকেই এই অভিনব ও মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এদিন অভিযানে উপস্থিত ছিলেন কাছার জেলার সিনিয়র পুলিশ সুপার পার্থ প্রতিম দাস, অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন, ট্রাফিক বিভাগের ইনচার্জ শান্তনু দাস, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) রজত কুমার পাল, ডিএসপি ট্রাফিক, সিটি ট্রাফিক ইন্সপেক্টর মিরাজ দোলে সহ অন্যান্য বিভাগীয়
Promotional | North East Integration Rally



