ঘটনা ঘটার দুই মাস পরে এফ আই আর করেছিলেন অঙ্কিতা- সেই হিসেবে শ্রীনিবাসের জামিন পাওয়ার প্রাথমিক অধিকার রয়েছে
কে আর সি টাইমস ডেস্ক
গুয়াহাটি : যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি শ্রীনিবাস বিভিকে অন্তর্বর্তীকালীন জামিন দিল সুপ্রিম কোর্ট। অসম প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অঙ্কিতা দত্তের অভিযোগের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। অঙ্কিতা তার বিরুদ্ধে অভিযোগ করে বলেছিলেন, রায়পুরে কংগ্রেস অধিবেশনের সময় শ্রীনিবাসন তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন ও অশ্লীলতা হানির চেষ্টা করেছেন। দিসপুর থানায় গত ১৮ এপ্রিল একটি এফআইআর দায়ের করেছিলেন অঙ্কিতা দত্ত। গুয়াহাটি হাইকোর্টে গত চার মে জামিনের জন্য আবেদন করেছিলেন শ্রীনিবাস।
কিন্তু গৌহাটি হাই কোর্ট তার জামিনের আবেদন খারিজ করে দেয়। এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জামিনের জন্য আবেদন করেছিলেন শ্রীনিবাস। আজ তার পক্ষ হয়ে আদালতে সাওয়াল করেন সিনিয়র এডভোকেট অভিষেক মনু সিংভি। ঘটনা ঘটার দুই মাস পরে এফ আই আর করেছিলেন অঙ্কিতা। সেই হিসেবে শ্রীনিবাসের জামিন পাওয়ার প্রাথমিক অধিকার রয়েছে ।এই যুক্তি দেখিয়ে সুপ্রিম কোর্ট তার অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছে।



